🌹সপ্তম শ্রেণির পরিবেশ বিজ্ঞান প্রশ্নোত্তর::অধ্যায়-১:তাপ।🌹

️বিকল্পধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):

🔷 1. বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?

(a) ব্যারোমিটার (b) থার্মোমিটার (c) স্পিডোমিটার (d) ল্যাকটোমিটার।
✅ উত্তর: (b) থার্মোমিটার।

🔷 2. থার্মোমিটারে সাধারণত কোন তরল ব্যবহার করা হয়?
(a) জল (b) অ্যালকোহল (c) পারদ (d) তেল।
✅ উত্তর: (c) পারদ।

🔷 3. সেলসিয়াস স্কেলে বরফ গলার উষ্ণতা কত ধরা হয়?
(a) 100° (b) 32° (c) 0° (d) 212°।
✅ উত্তর: (c) 0°।

🔷 4. ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত?
(a) 100° (b) 212° (c) 32° (d) 80°।
✅ উত্তর: (b) 212°।

🔷 5. ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক বা বরফ গলার উষ্ণতা কত?
(a) 0° (b) 32° (c) 100° (d) 212°।
✅ উত্তর: (b) 32°।

🔷 6. সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ধরা হয়?
(a) 0° (b) 32° (c) 100° (d) 212°।
✅ উত্তর: (c) 100°।

🔷 7. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি কী?
(a) C/9 = (F−32)/5 (b) C/5 = (F−32)/9 (c) C/5 = F/9 (d) C/9 = F/5।
✅ উত্তর: (b) C/5 = (F−32)/9।

🔷 8. সেলসিয়াস স্কেলের 100 ঘরের ব্যবধান ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান?
(a) 100 (b) 80 (c) 180 (d) 212।
✅ উত্তর: (c) 180।

🔷 9. উষ্ণতা মাপার একক নয় কোনটি?
(a) ডিগ্রি সেলসিয়াস (b) ডিগ্রি ফারেনহাইট (c) ক্যালরি (d) কেলভিন।
✅ উত্তর: (c) ক্যালরি।

🔷 10. দুটি ভিন্ন উষ্ণতার বস্তু সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে কী বলে?
(a) উষ্ণতা (b) তাপ (c) ঘনত্ব (d) আয়তন।
✅ উত্তর: (b) তাপ।

🔷 11. তাপ পরিমাপের SI এককটি কী?

(a) ক্যালরি (b) জুল (c) সেলসিয়াস (d) ফারেনহাইট।
✅ উত্তর: (b) জুল।

🔷 12. তাপ পরিমাপের একটি প্রচলিত (কিন্তু SI নয়) একক কোনটি?
(a) জুল (b) ক্যালরি (c) কেলভিন (d) ওয়াট।
✅ উত্তর: (b) ক্যালরি।

🔷 13. এক গ্লাস জল ও এক বালতি জলকে 25°C থেকে 50°C পর্যন্ত গরম করতে কোনটিতে বেশি তাপ লাগবে?
(a) এক গ্লাস জল (b) এক বালতি জল (c) সমান তাপ লাগবে (d) কোনটিই নয়।
✅ উত্তর: (b) এক বালতি জল।

🔷 14. বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা কোন বিষয়ের ওপর নির্ভর করে না?
(a) বস্তুর ভর (b) বস্তুর উপাদান (c) উষ্ণতার পরিবর্তন (d) বস্তুর রং।
✅ উত্তর: (d) বস্তুর রং।

🔷 15. একই ভরের জল ও দুধকে একই পরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে?
(a) জল (b) দুধ (c) দুই-ই সমান হবে (d) কোনটিই নয়।
✅ উত্তর: (b) দুধ।

🔷 16. পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের ঘটনাকে কী বলে?
(a) ঘনীভবন (b) বাষ্পীভবন (c) গলন (d) কঠিনীভবন।
✅ উত্তর: (c) গলন।

🔷 17. উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপকে কী বলে?
(a) বোধগম্য তাপ (b) লীন তাপ (c) বিকীর্ণ তাপ (d) আপেক্ষিক তাপ।
✅ উত্তর: (b) লীন তাপ।

🔷 18. 0°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে জলে পরিণত করতে কত তাপ লাগে?
(a) 537 ক্যালরি (b) 80 ক্যালরি (c) 100 ক্যালরি (d) 1 ক্যালরি।
✅ উত্তর: (b) 80 ক্যালরি।

🔷 19. বরফ গলনের লীন তাপ কত?
(a) 80 ক্যালরি/গ্রাম (b) 537 ক্যালরি/গ্রাম (c) 100 ক্যালরি/গ্রাম (d) 1 ক্যালরি/গ্রাম।
✅ উত্তর: (a) 80 ক্যালরি/গ্রাম।

🔷 20. তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
(a) গলন (b) বাষ্পীভবন (c) ঘনীভবন (d) কঠিনীভবন।
✅ উত্তর: (b) বাষ্পীভবন।

🔷 21. তরল থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে কী বলে?
(a) গলন (b) কঠিনীভবন (c) বাষ্পীভবন (d) ঘনীভবন।
✅ উত্তর: (b) কঠিনীভবন।

🔷 22. বাষ্প থেকে তরল অবস্থায় ফিরে আসার ঘটনাকে কী বলে?
(a) ঘনীভবন (b) গলন (c) বাষ্পীভবন (d) ঊর্ধ্বপাতন।
✅ উত্তর: (a) ঘনীভবন।

🔷 23. 100°C তাপমাত্রায় জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
(a) 80 ক্যালরি/গ্রাম (b) 537 ক্যালরি/গ্রাম (c) 540 ক্যালরি/গ্রাম (d) 1 ক্যালরি/গ্রাম।
✅ উত্তর: (b) 537 ক্যালরি/গ্রাম।

🔷 24. হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
(a) তরলটি ঠান্ডা (b) বাষ্পায়নের সময় লীন তাপ গ্রহণ করে
(c) হাতের উষ্ণতা বাড়ায় (d) কোনটিই নয়।
✅ উত্তর: (b) বাষ্পায়নের সময় লীন তাপ গ্রহণ করে।

🔷 25. মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?
(a) তাপ পরিবাহিতা কম (b) বাষ্পায়নের জন্য লীন তাপ গ্রহণ করে
(c) জল শোষণ করে (d) কলসি পুরু।
✅ উত্তর: (b) বাষ্পায়নের জন্য লীন তাপ গ্রহণ করে।

🔷 26. শীতপ্রধান অঞ্চলের প্রাণীদের দেহে কোনটির আধিক্য দেখা যায়?
(a) হালকা চামড়া (b) ঘন লোম (c) ছোট লেজ (d) লোমহীন দেহ।
✅ উত্তর: (b) ঘন লোম।

🔷 27. গরমে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন?
(a) খিদে পায় (b) দেহ ঠান্ডা রাখতে
(c) তেষ্টা পায় (d) রোগ হয়।
✅ উত্তর: (b) দেহ ঠান্ডা রাখতে।

🔷 28. মেরু ভাল্লুকের দেহে ঘন লোম থাকে কেন?
(a) সৌন্দর্যের জন্য (b) দেহ গরম রাখার জন্য
(c) আত্মরক্ষার জন্য (d) সাঁতারের জন্য।
✅ উত্তর: (b) দেহ গরম রাখার জন্য।

🔷 29. উষ্ণতা বাড়লে বাবলা বা আমরুল গাছের পাতার কী হয়?
(a) মুড়ে যায় (b) খুলে যায় (c) শুকিয়ে যায় (d) ঝরে পড়ে।
✅ উত্তর: (b) খুলে যায়।

🔷 30. পরিবেশের তাপমাত্রা বাড়লে কোন প্রাণীটি রোদ পোহায়?
(a) কুকুর (b) গিরগিটি বা সাপ (c) মেরু ভাল্লুক (d) পেঙ্গুইন।
✅ উত্তর: (b) গিরগিটি বা সাপ।

🔷 31. উষ্ণতা বাড়লে অনেক ফুলের পাপড়ি কী হয়?
(a) মুড়ে যায় (b) খুলে যায় (c) বিবর্ণ হয় (d) ঝরে পড়ে।
✅ উত্তর: (b) খুলে যায়।

🔷 32. জ্বর মাপার জন্য ব্যবহৃত থার্মোমিটার—
(a) ল্যাবরেটরি (b) ক্লিনিক্যাল (c) ব্যারোমিটার (d) কোনোটিই নয়।
✅ উত্তর: (b) ক্লিনিক্যাল।

🔷 33. 1 গ্রাম জলকে বরফে পরিণত করতে কত তাপ বর্জন করতে হয়?
(a) 80 ক্যালরি (b) 537 ক্যালরি (c) 100 ক্যালরি (d) 1 ক্যালরি।
✅ উত্তর: (a) 80 ক্যালরি।

🔷 34. জল বরফে পরিণত হওয়ার সময় উষ্ণতা—
(a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) ওঠানামা করে।
✅ উত্তর: (c) একই থাকে।

🔷 35. তাপ হলো এক প্রকার—
(a) শক্তি (b) পদার্থ (c) উষ্ণতা (d) আলো।
✅ উত্তর: (a) শক্তি।

🔷 36. পেনসিলের খালি রিফিল দিয়ে কোন যন্ত্র তৈরি করা যায়?
(a) ঘড়ি (b) থার্মোমিটার (c) ব্যারোমিটার (d) ওজন মাপক।
✅ উত্তর: (b) থার্মোমিটার।

🔷 37. গরম বা ঠান্ডা অবস্থার বর্ণনা দিতে সঠিক নয় কোনটি?
(a) ঠান্ডা (b) খুব গরম (c) ওজন (d) বেশ গরম।
✅ উত্তর: (c) ওজন।

🔷 38. তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়?
(a) কম থেকে বেশি (b) বেশি থেকে কম
(c) ওপর থেকে নিচে (d) যেকোনো দিকে।
✅ উত্তর: (b) বেশি থেকে কম।

🔷 39. তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ নির্ভর করে—
(a) তিনটি বিষয়ের ওপর (b) দুটি (c) একটি (d) কোনোটিই নয়।
✅ উত্তর: (a) তিনটি বিষয়ের ওপর।

🔷 40. বরফ গলে জল হওয়ার সময় লীন তাপ কোথা থেকে আসে?
(a) আকাশ (b) চারপাশের পরিবেশ
(c) মাটি (d) কোথাও থেকে নয়।
✅ উত্তর: (b) চারপাশের পরিবেশ।

🔷 41. কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে কী বলে?
(a) ঘনীভবন (b) গলন (c) ঊর্ধ্বপাতন (d) বাষ্পায়ন।
✅ উত্তর: (c) ঊর্ধ্বপাতন।

🔷 42. 537 ক্যালরি তাপ বর্জন করলে 1 গ্রাম জলীয় বাষ্প হবে—
(a) বরফ (b) জল (c) গরম বাষ্প (d) 100 গ্রাম জল।
✅ উত্তর: (b) জল।

🔷 43. পরিবেশের তাপমাত্রা কমলে মানুষের শরীরে কী হয়?
(a) ঘাম (b) কাঁপুনি (c) ক্লান্তি (d) ঝিমুনি।
✅ উত্তর: (b) কাঁপুনি।

🔷 44. উষ্ণতা বাড়লে হৃদস্পন্দনের হার—
(a) কমে (b) বাড়ে (c) একই থাকে (d) বন্ধ হয়।
✅ উত্তর: (b) বাড়ে।

🔷 45. শরীরের তাপমাত্রা বাড়লে শ্বাসক্রিয়ার হার—
(a) কমে (b) বাড়ে (c) একই থাকে (d) থেমে যায়।
✅ উত্তর: (b) বাড়ে।

🔷 46. কয়লা বা পেট্রোলিয়াম তৈরিতে ভূমিকা রাখে—
(a) তাপ (b) চাপ (c) তাপ ও চাপ (d) কোনোটিই নয়।
✅ উত্তর: (c) তাপ ও চাপ।

🔷 47. উষ্ণতা বাড়লে মানুষের কুঁড়েমি—
(a) কমে (b) বাড়ে (c) একই থাকে (d) থাকে না।
✅ উত্তর: (b) বাড়ে।

🔷 48. দুটি বস্তুর উষ্ণতা কখন সমান হয়?
(a) তাপ আদান-প্রদান বন্ধ হলে
(b) একটি নষ্ট হলে (c) সাথে সাথে (d) কখনোই নয়।
✅ উত্তর: (a) তাপ আদান-প্রদান বন্ধ হলে।

🔷 49. থার্মোমিটারের গায়ের সংখ্যাগুলো কী বোঝায়?
(a) তাপ (b) উষ্ণতা (c) ভর (d) ঘনত্ব।
✅ উত্তর: (b) উষ্ণতা।

🔷 50. ফুটন্ত জল বাষ্পে পরিণত হলেও উষ্ণতা বাড়ে না কেন?
(a) লীন তাপ অবস্থার পরিবর্তনে ব্যয় হয়
(b) তাপ নষ্ট হয় (c) জল ঠান্ডা হয় (d) কোনোটিই নয়।
✅ উত্তর: (a) লীন তাপ অবস্থার পরিবর্তনে ব্যয় হয়।

️অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর(প্রশ্নের মান-১):

🔷 1. উষ্ণতা বাড়লে শিশির ছিপিতে থাকা রিফিল নল দিয়ে রঙিন জল কেন উপরে ওঠে?

উত্তর: উষ্ণতা বাড়লে শিশির ভিতরের বায়ু ও জল আয়তনে বৃদ্ধি পায়, তাই রঙিন জল নলের উপরে ওঠে।

🔷 2. থার্মোমিটারে উষ্ণতা মাপার সময় কীসের দৈর্ঘ্যের পরিবর্তন লক্ষ্য করা হয়?
উত্তর: পারদসূত্রের দৈর্ঘ্যের পরিবর্তন লক্ষ্য করা হয়।

🔷 3. থার্মোমিটারের গায়ে যে সংখ্যাগুলো লেখা থাকে তাকে কী বলা হয়?
উত্তর: উষ্ণতার পরিমাপ বলা হয়।

🔷 4. দুটি নির্দিষ্ট উষ্ণতার মাঝের ব্যবধানের এক একটি ভাগকে কী বলে?
উত্তর: এক ডিগ্রি বলা হয়।

🔷 5. সেলসিয়াস স্কেলে হিমাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক কত?
উত্তর: 0°C।

🔷 6. ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
উত্তর: 212°F।

🔷 7. সেলসিয়াস স্কেলের 1 ঘরের ব্যবধান ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান?
উত্তর: 1.8 ঘর (বা 180/100)।

🔷 8. তাপপ্রবাহের মূল কারণ কী?
উত্তর: উষ্ণতার পার্থক্য।

🔷 9. উষ্ণ বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ গেলে উষ্ণ বস্তুর কী ঘটে?
উত্তর: উষ্ণতার হ্রাস ঘটে।

🔷 10. 5°C থেকে 10°C ও 10°C থেকে 20°C—কোন ক্ষেত্রে বেশি তাপ লাগে?
উত্তর: 10°C থেকে 20°C ক্ষেত্রে।

🔷 11. বস্তুর গৃহীত বা বর্জিত তাপ মাপার যন্ত্র কী?
উত্তর: ক্যালোরিমিটার।

🔷 12. জুল ও ক্যালোরির মধ্যে কোনটি তাপের SI একক?
উত্তর: জুল (J)।

🔷 13. তাপ গ্রহণের পরিমাণ বস্তুর ভরের সঙ্গে কীভাবে সম্পর্কিত?
উত্তর: ভর যত বেশি, তাপ গ্রহণ তত বেশি।

🔷 14. সমপরিমাণ জল ও তেলের মধ্যে কার বেশি তাপ প্রয়োজন?
উত্তর: জল।

🔷 15. লীন তাপ কেন উষ্ণতা পরিবর্তন ঘটায় না?
উত্তর: এটি অবস্থার পরিবর্তনে ব্যয় হয়।

🔷 16. গলন বলতে কী বোঝায়?
উত্তর: কঠিন থেকে তরলে রূপান্তরকে গলন বলে।

🔷 17. গলনের লীন তাপ কী?
উত্তর: ১ গ্রাম কঠিন পদার্থকে তরলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ।

🔷 18. জল জমে বরফ হওয়ার ঘটনাকে কী বলে?
উত্তর: কঠিনীভবন।

🔷 19. বাষ্পীভবন বলতে কী বোঝায়?
উত্তর: তরল থেকে বাষ্পে রূপান্তরকে বাষ্পীভবন বলে।

🔷 20. 537 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝায়?
উত্তর: ১ গ্রাম জলকে 100°C-এ বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ।

🔷 21. ভিজে কাপড় গায়ে দিলে ঠান্ডা লাগে কেন?
উত্তর: বাষ্পায়নের জন্য শরীর থেকে লীন তাপ গ্রহণ হয়।

🔷 22. গ্রীষ্মে কুকুরের জিভ থেকে লালা পড়ে কেন?
উত্তর: দেহ ঠান্ডা রাখার জন্য।

🔷 23. ঠান্ডা রক্তের প্রাণী কাদের বলে?
উত্তর: যাদের দেহের উষ্ণতা পরিবেশের ওপর নির্ভরশীল।

🔷 24. মেরু ভাল্লুক কীভাবে ঠান্ডা থেকে বাঁচে?
উত্তর: ঘন লোম ও পুরু চর্বির স্তর দ্বারা।

🔷 25. উষ্ণতা বাড়লে বাবলা গাছের পাতার কী হয়?
উত্তর: পাতা খুলে যায়।

🔷 26. উষ্ণতা বাড়লে মানুষের হৃদপিণ্ডে কী পরিবর্তন হয়?
উত্তর: হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়।

🔷 27. গরমে কাজ করার অনিচ্ছা কেন হয়?
উত্তর: শারীরবৃত্তীয় ক্রিয়া ব্যাহত হয়।

🔷 28. জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন?
উত্তর: বাষ্পায়নের জন্য মেঝে থেকে লীন তাপ গ্রহণ হয়।

🔷 29. তাপ ও উষ্ণতার প্রধান পার্থক্য কী?
উত্তর: তাপ শক্তি, উষ্ণতা তার ফল।

🔷 30. কয়লা তৈরিতে তাপ ছাড়া আর কী প্রয়োজন?
উত্তর: প্রচণ্ড চাপ।

️সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর(প্রশ্নের মান-২/৩):

🔷 1. তাপ বলতে কী বোঝায়?

উত্তর: তাপ হলো একপ্রকার শক্তি যা গ্ৰহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়।

🔷 2. থার্মোমিটারে উষ্ণতা কীভাবে মাপা হয়?
উত্তর: থার্মোমিটারের ভেতরে থাকা পারদসূত্র উষ্ণতা বাড়লে প্রসারিত হয় এবং উষ্ণতা কমলে সংকুচিত হয়। এই পারদসূত্রের দৈর্ঘ্যের পরিবর্তনের ভিত্তিতেই উষ্ণতা নির্ণয় করা হয়।

🔷 3. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের প্রাথমিক স্থিরাঙ্কগুলো কী কী?
উত্তর: সেলসিয়াস স্কেলে বরফ গলার উষ্ণতা ০°C এবং জল ফুটবার উষ্ণতা ১০০°C ধরা হয়। ফারেনহাইট স্কেলে একইভাবে নিম্ন স্থিরাঙ্ক ৩২°F এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ২১২°F নির্ধারিত।

🔷 4. বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: কোনো বস্তু কত তাপ গ্রহণ বা বর্জন করবে তা তার ভর, বস্তুটির প্রকৃতি এবং উষ্ণতার পরিবর্তনের পরিমাণের ওপর নির্ভর করে। এই তিনটি বিষয়ের যে কোনো একটির পরিবর্তনে তাপের পরিমাণও পরিবর্তিত হয়।

🔷 5. লীন তাপ কাকে বলে?
উত্তর:  যে তাপ শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটায় না, তাকে লীন তাপ বলে।

🔷 6. বরফ গলনের লীন তাপ ৮০ ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝায়?
উত্তর: এর অর্থ হলো ০°C উষ্ণতার ১ গ্রাম বরফকে একই উষ্ণতার ১ গ্রাম জলে রূপান্তরিত করতে ৮০ ক্যালোরি তাপ প্রয়োজন। 

🔷 7. হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
উত্তর: স্পিরিট বা ইথার খুব দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পায়নের জন্য লীন তাপ প্রয়োজন হয়। এই তাপ হাত থেকে নেওয়া হয় বলেই হাত ঠান্ডা অনুভূত হয়।

🔷 8. গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?
উত্তর: মাটির কলসির ক্ষুদ্র ছিদ্র দিয়ে অল্প জল বাইরে এসে বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় তাপ কলসির ভেতরের জল থেকে নেওয়া হয় বলে জল ঠান্ডা থাকে।

🔷 9. উষ্ণতা বাড়লে প্রাণীদের শারীরবৃত্তীয় ক্রিয়ায় কী পরিবর্তন ঘটে?
উত্তর: পরিবেশের উষ্ণতা বাড়লে প্রাণীদের শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়। এর ফলে শরীরে ক্লান্তি, অবসাদ ও কাজের অনিচ্ছা দেখা দেয়।

🔷 10. গাছের ওপর তাপের প্রভাব কেমন হতে পারে?
উত্তর: তাপের প্রভাবে অনেক গাছের পাতা দিনের বেলা খুলে যায় এবং রাতে বা ঠান্ডায় মুড়ে যায়। আবার কিছু উদ্ভিদের ফুল নির্দিষ্ট উষ্ণতা না হলে প্রস্ফুটিত হয় না।

🔷 11. উষ্ণতা বা তাপমাত্রা কাকে বলে?

উত্তর: কোনো বস্তু কতটা গরম বা ঠান্ডা তা যে ভৌত রাশি দিয়ে প্রকাশ করা হয়, তাকে উষ্ণতা বা তাপমাত্রা বলে। 

🔷 12. থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে?
উত্তর: যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলতে শুরু করে, তাকে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটতে শুরু করে, তাকে থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়।

🔷 13. প্রাথমিক অন্তর কাকে বলে?
উত্তর: থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যবর্তী উষ্ণতার ব্যবধানকে প্রাথমিক অন্তর বলা হয়। সেলসিয়াস স্কেলে মাঝের ব্যবধানকে ১০০ ভাগে ও ফারেনহাইট স্কেলে ১৮০ ভাগে ভাগ করা হয়।

🔷 14. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্কের মান কত?
উত্তর: সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ০°C এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০°C ধরা হয়। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ৩২°F এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক ২১২°F নির্ধারিত।


👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.

<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>>>

👉For pdf whatsapp-8250978714



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.