🌹সপ্তম শ্রেণির ভূগোল প্রশ্নোত্তর::অধ্যায়-১: পৃথিবীর পরিক্রমণ🌹

✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):

১. পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে, তখন দূরত্ব হয়—
(ক) ১৫ কোটি ২০ লক্ষ কিমি (খ) ১৫ কোটি কিমি (গ) ১৩ লক্ষ কিমি (ঘ) ১৪ কোটি কিমি।
উত্তর: (ক) ১৫ কোটি ২০ লক্ষ কিমি।

২. পৃথিবীর এমন কিছু অঞ্চলে ঋতু পরিবর্তন ঘটে না। সেগুলি হলো—
(ক) নিরক্ষীয় ও মেরু অঞ্চল (খ) মেরু ও মরুভূমি (গ) উষ্ণ ও শুষ্ক অঞ্চল (ঘ) ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চল।
উত্তর: (ক) নিরক্ষীয় ও মেরু অঞ্চল।

৩. সূর্যে উৎপন্ন শক্তির মোট ২০০ কোটি ভাগের মধ্যে পৃথিবীতে আলো ও উত্তাপ হিসেবে পৌঁছায়—
(ক) ১ ভাগ (খ) ৬ ভাগ (গ) ৫ ভাগ (ঘ) ১০ ভাগ।
উত্তর: (ক) ১ ভাগ।

৪. পৃথিবী যখন সূর্যের সবচেয়ে দূরে থাকে, তখন উত্তর গোলার্ধে—
(ক) গ্রীষ্মকাল (খ) বর্ষাকাল (গ) শরৎকাল (ঘ) শীতকাল।
উত্তর: (ক) গ্রীষ্মকাল।

৫. পৃথিবী যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে, তখন দূরত্ব থাকে—
(ক) ১৫ কোটি ২০ লক্ষ কিমি (খ) ১৫ কোটি কিমি (গ) ১৩ লক্ষ কিমি (ঘ) ১৪ কোটি কিমি।
উত্তর: (ক) ১৫ কোটি ২০ লক্ষ কিমি।

৬. উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন হয়—
(ক) ২১ জুন (খ) ২১ মার্চ (গ) ২৩ সেপ্টেম্বর (ঘ) ২২ জানুয়ারি।
উত্তর: (ক) ২১ জুন।

৭. পৃথিবী যখন সূর্যের সবচেয়ে নিকটবর্তী স্থানে থাকে, তখন দূরত্ব থাকে—
(ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি (খ) ১৫ কোটি ২০ লক্ষ কিমি (গ) ১৫ কোটি কিমি (ঘ) ১০ কোটি ১৩ লক্ষ কিমি।
উত্তর: (ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।

৮. পৃথিবীর পরিক্রমণ গতির জন্য ভূপৃষ্ঠে—
(ক) ঋতুর পরিবর্তন হয় (খ) দিন ও রাত হয় (গ) জোয়ারভাটা ঘটে (ঘ) বায়ুর দিক পরিবর্তন হয়।
উত্তর: (ক) ঋতুর পরিবর্তন হয়।

৯. সূর্যের উত্তরায়ণ শেষ হয়—
(ক) ২১ জুন (খ) ২১ মার্চ (গ) ২২ ডিসেম্বর (ঘ) ২৩ সেপ্টেম্বর।
উত্তর: (ক) ২১ জুন।

১০. ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ হিসেবে পরিচিত—
(ক) নরওয়ে (খ) নেদারল্যান্ডস (গ) জাপান (ঘ) মিশর।
উত্তর: (ক) নরওয়ে।

১১. ‘জলবিষুব’ যে তারিখে ঘটে, তা হলো—
(ক) ২৩ সেপ্টেম্বর (খ) ২২ ডিসেম্বর (গ) ২১ মার্চ (ঘ) ২১ জুন।
উত্তর: (ক) ২৩ সেপ্টেম্বর।

১২. সূর্যঘড়ি দিয়ে সময় নির্ধারণ করা সম্ভব—
(ক) দিনের বেলায় (খ) রাতের বেলায় (গ) দিন এবং রাত উভয় সময়েই (ঘ) সকালবেলায়।
উত্তর: (ক) দিনের বেলায়।

১৩. ভারতে মোট কতগুলো ঋতু অনুভব করা যায়?
(ক) ৪টি (খ) ৩টি (গ) ৬টি (ঘ) ৫টি।
উত্তর: (ক) ৪টি।

১৪. কুমেরুপ্রভা দেখা যায়—
(ক) দক্ষিণ মেরুতে (খ) উত্তর মেরুতে (গ) মরু অঞ্চলে (ঘ) নিরক্ষীয় অঞ্চলে।
উত্তর: (ক) দক্ষিণ মেরুতে।

১৫. 'মধ্যরাত্রির সূর্যের দেশ' বলা হয়—
(ক) নরওয়েকে (খ) নেদারল্যান্ডসকে (গ) জাপানকে (ঘ) মিশরকে।
উত্তর: (ক) নরওয়েকে।

১৬. পৃথিবীর কক্ষপথের আকার—
(ক) উপবৃত্তাকার (খ) বৃত্তাকার (গ) রেখাকৃতি (ঘ) চৌকো।
উত্তর: (ক) উপবৃত্তাকার।

১৭. মধ্যরাতে সূর্য দেখা যায় না—
(ক) ভারতে (খ) নরওয়েতে (গ) সুইডেনে (ঘ) ডেনমার্কে।
উত্তর: (ক) ভারতে।

১৮. পৃথিবীতে দিন-রাতের দৈর্ঘ্য সমান হলে তা বলা হয়—
(ক) বিষুব (খ) কর্কটক্রান্তি (গ) মকরক্রান্তি (ঘ) বড়োদিন।
উত্তর: (ক) বিষুব।

১৯. অনুসুর অবস্থানের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কত হয়?
(ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি (খ) ১৫ কোটি কিমি (গ) ১৫ কোটি ২০ লক্ষ কিমি (ঘ) ১০ কোটি ১৩ লক্ষ কিমি।
উত্তর: (ক) ১৪ কোটি ৭০ লক্ষ কিমি।

২০. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে—
(ক) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড (খ) ৩৬৬ দিন (গ) ৪ ঘণ্টা (ঘ) ৩৬৭ দিন।
উত্তর: (ক) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

২১. পৃথিবীর পরিক্রমণের গড় গতি প্রতি সেকেন্ডে—
(ক) ৩০ কিমি (খ) ৪০ কিমি (গ) ১০ কিমি (ঘ) ২০ কিমি।
উত্তর: (ক) ৩০ কিমি।

২২. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়—
(ক) ২২ ডিসেম্বর (খ) ২১ জুন (গ) ২২ মে (ঘ) ২৫ ডিসেম্বর।
উত্তর: (ক) ২২ ডিসেম্বর।

২৩. মেরুপ্রভা তখনই দেখা যায়, যখন—
(ক) দুই মেরুতে রাত থাকে (খ) দিন থাকে (গ) দিন ও রাত সমান থাকে (ঘ) দিন বড় ও রাত ছোট থাকে।
উত্তর: (ক) দুই মেরুতে রাত থাকে।

২৪. পৃথিবীর কিছু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। সেগুলি হলো—
(ক) নিরক্ষীয় ও মেরু অঞ্চল (খ) মেরু ও মরুভূমি (গ) উষ্ণ ও শুষ্ক অঞ্চল (ঘ) ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চল।
উত্তর: (ক) নিরক্ষীয় ও মেরু অঞ্চল।

২৫. উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ঘটে—
(ক) ২১ জুন (খ) ২১ মার্চ (গ) ২২ জানুয়ারি।
উত্তর: (ক) ২১ জুন।

২৬. 'মহাবিষুব' ঘটে—
(ক) ২১ মার্চ (খ) ২২ মার্চ (গ) ২৩ মার্চ (ঘ) ২৩ জুন।
উত্তর: (ক) ২১ মার্চ।

২৭. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে যেটি সৃষ্টি করে, তা হলো—
(ক) বার্ষিক গতি (খ) আহ্নিক গতি (গ) সৌরদিন (ঘ) নক্ষত্রদিন।
উত্তর: (ক) বার্ষিক গতি।

২৮. সূর্যের মোট শক্তির ২০০ কোটি ভাগের মধ্যে পৃথিবীতে আলো ও তাপ হিসেবে আসে—
(ক) ১ ভাগ (খ) ৬ ভাগ (গ) ৫ ভাগ (ঘ) ১০ ভাগ।
উত্তর: (ক) ১ ভাগ।

২৯. পৃথিবী সূর্যের থেকে দূরে অবস্থান করলে উত্তর গোলার্ধে হয়—
(ক) শীতকাল (খ) গ্রীষ্মকাল (গ) শরৎকাল (ঘ) বসন্তকাল।
উত্তর: (ক) শীতকাল।

৩০. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে—
(ক) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড (খ) ৩৬৬ দিন (গ) ৪ ঘণ্টা (ঘ) ৩৬৭ দিন।
উত্তর: (ক) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

৩১. পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্বকে কী বলা হয়?
(ক) অনুসূর (খ) অপসূর (গ) বিষুব (ঘ) রবিমার্গ।
উত্তর: (ক) অনুসূর।

৩২. পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্বকে কী বলা হয়?
(ক) অপসূর (খ) অনুসূর (গ) বিষুব অবস্থান।
উত্তর: (ক) অপসূর।

৩৩. উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকা অভিযানে কোন মাসে যান?
(ক) জুন (খ) ডিসেম্বর (গ) জুলাই (ঘ) মার্চ মাসে।
উত্তর: (খ) ডিসেম্বর।

 

✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):

১. কোন ঋতুতে সূর্য পূর্ব আকাশে সবথেকে বেশি ঘেঁসে ওঠে?
উত্তর: গ্রীষ্ম ঋতুতে সূর্য পূর্ব আকাশে সবথেকে বেশি ঘেঁসে ওঠে।

২. কোন কোন ঋতুতে ডোবা খাল বিল সেচে মাছ ধরা হয়?
উত্তর: শরৎ, বসন্ত, এবং গ্রীষ্ম ঋতুতে ডোবা খাল বিল সেচে মাছ ধরা হয়।

৩. কোন কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে?
উত্তর: বর্ষা এবং শরৎ ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে।

৪. কোন ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে?
উত্তর: বর্ষা ঋতুতে পুকুরগুলো জলে ভর্তি থাকে।

৫. কোন ঋতুতে মাঠের মাটি ফেটে যায়?
উত্তর: গ্রীষ্ম ঋতুতে মাঠের মাটি ফেটে যায়।

৬. পৃথিবীর কোথায় সারা বছরই দিন রাত সমান থাকে?
উত্তর: পৃথিবীর নিরক্ষরেখায় সারা বছর দিন-রাত সমান থাকে।

৭. কোন গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে অবস্থান করে?
উত্তর: ইউরেনাস গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে অবস্থান করে।

৮. কোন গ্রহের অক্ষটি অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে?
উত্তর: বৃহস্পতি গ্রহের অক্ষটি অক্ষের উপর লম্বভাবে অবস্থান করে।

৯. কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে?
উত্তর: ২২ ডিসেম্বর তারিখটিকে মকর সংক্রান্তি বলা হয়।

১০. কোন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়?
উত্তর: ২১ জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়।

১১. কৃত্রিম উপগ্রহ কে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম ১১.২ কিমি/সেকেন্ড, অর্থাৎ মুক্তিবেগে উৎক্ষেপণ করা হয়।

১২. কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে?
উত্তর: ২১ জুন তারিখে কর্কট সংক্রান্তি বলা হয়।

১৩. কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়?
উত্তর: ২১শে মার্চ (মহাবিষুব) এবং ২৩ সেপ্টেম্বর (জলবিষুব) এই দুই দিনে উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিনরাত্রি সমান হয়।

১৪. কোন দিনটিকে মহাবিষুব এবং কোন দিনটিকে জলবিষুব বলা হয়?
উত্তর: ২১শে মার্চ দিনটিকে মহাবিষুব বলা হয় এবং ২৩ সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলা হয়।

১৬. কোন তারিখটি প্রতিবছর ক্যালেন্ডারে উপস্থিত হয় না?
উত্তর: ২৯ ফেব্রুয়ারি, যেটি প্রতিবছর ক্যালেন্ডারে থাকে না।

১৭. কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ হয়?
উত্তর: সকালে এবং বিকালে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ হয়।

১৮. কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়?
উত্তর: দুপুর ১২টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়।

১৯. পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন?
উত্তর: পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় নেয়, যা এক বছরের সমান, তাই এর অন্য নাম বার্ষিক গতি।

২০. সৌর বছর কী?
উত্তর: সৌর বছর হলো পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে ৩৬৫ দিন সময় নেয়, সেটি সৌর বছর হিসেবে পরিচিত।

২১. চান্দ্রমাস কী?
উত্তর: পৃথিবীর উপগ্রহ চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে গড়ে ২৮ দিন সময় লাগে। একে চান্দ্রমাস বলে।

২২. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী কত সময় নেয়?
উত্তর: পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নেয়।

২৩. পৃথিবী তার কক্ষতল থেকে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: পৃথিবী তার কক্ষতল থেকে ৬৬½° কোণে হেলে থাকে।

২৪. সূর্যের শক্তির কতটা অংশ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো ও উত্তাপ রূপে পৌঁছায়?
উত্তর: সূর্যের শক্তির ২০০ কোটি ভাগের ১ ভাগ প্রতি মুহূর্তে পৃথিবীতে আলো ও উত্তাপ রূপে পৌঁছায়।

২৫. সূর্যের দক্ষিণায়ণের শেষ দিন কোনটি?
উত্তর: ২২ ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন।

২৬. সূর্যের উত্তরায়ণের শেষ দিন কোনটি?
উত্তর: ২১ জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন।

২৭. কোন তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়?
উত্তর: ২২ ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন ও উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত হয়।

২৮. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
উত্তর: চাঁদ।

২৯. কক্ষতল বলতে কী বোঝায়?
উত্তর: কক্ষপথের যে কাল্পনিক সমতলে অবস্থান থাকে, সেটিকে কক্ষতল বলা হয়।

৩০. কক্ষপথ বলতে কী বোঝায়?
উত্তর: পৃথিবী যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, সেই পথটিকেই পৃথিবীর কক্ষপথ বলা হয়।

৩১. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
উত্তর: প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার।

৩২. কোন মাসে সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে আসে, জুলাই না জানুয়ারি?
উত্তর: জুলাই মাসে সূর্য পৃথিবীর সবচেয়ে কাছে আসে।

৩৩. বিজ্ঞানীরা কেন ডিসেম্বর মাসে আন্টার্কটিকা মহাদেশে অভিযান করেন?
উত্তর: দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর মাসে গ্রীষ্মকাল থাকে, তাই ওই সময়ে আন্টার্কটিকায় তীব্র শীত বা বরফ জমার ভয় থাকে না, যা তাদের অভিযানে সাহায্য করে।

৩৪. ২৫শে ডিসেম্বর, যাকে "বডোদিন" বলা হয়, এই দিন দক্ষিণ গোলার্ধে গরম থাকবে না ঠাণ্ডা?
উত্তর: গরম, কারণ এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে।

৩৫. উত্তর গোলার্ধে কোন ঋতুতে সবচেয়ে বড় দিন হয়?
উত্তর: গ্রীষ্ম ঋতুতে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয়।

৩৬. কোন ঋতুতে কোকিলের ডাক শোনা যায়?
উত্তর: বসন্ত ঋতুতে কোকিল ডাকতে থাকে।

৩৭. কোন ঋতুতে দুপুর ১২টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়?
উত্তর: শীত ঋতুতে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়।

৩৮. কোন তারিখটি প্রতিবছর ক্যালেন্ডারে উপস্থিত হয় না?
উত্তর: ২৯ ফেব্রুয়ারি, যেটি প্রতিবছর ক্যালেন্ডারে থাকে না।

৩৯. কোন গ্রহের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত?
উত্তর: ইউরেনাসের অক্ষ কক্ষপথের সমতলে অবস্থিত।

৪০. কোন গ্রহের অক্ষ কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত?
উত্তর: বৃহস্পতির অক্ষ তার কক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত।

৪১. পৃথিবীর কোথায় সারাবছর দিন রাত সমান থাকে?
উত্তর: নিরক্ষরেখায় সারাবছর দিন রাত সমান থাকে।

৪২. অরোরা বোরিয়ালিস কী?
উত্তর: উত্তর গোলার্ধের মেরু অঞ্চলে যে জ্যোতি দেখা যায়, তাকে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলা হয়।

৪৩. অরোরা অস্ট্রালিস কী?
উত্তর: দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে যে জ্যোতি দেখা যায়, তাকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয়।

৪৪. আমাদের দেশ ভারত কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর: ভারত উত্তর গোলার্ধে অবস্থিত।

৪৫. নিরক্ষরেখার অন্য নাম কী?
উত্তর: নিরক্ষরেখার অন্য নাম বিষুবরেখা।

৪৬. পৃথিবীর মেরু কটি এবং কী কী?
উত্তর: পৃথিবীর দুটি মেরু রয়েছে: উত্তর মেরু (সুমেরু) এবং দক্ষিণ মেরু (কুমেরু)।

৪৭. পৃথিবীর অক্ষ কী?
উত্তর: পৃথিবী যে কাল্পনিক রেখা চারপাশে আবর্তিত হয়, সেটিই পৃথিবীর অক্ষ বা Earth's Axis।

৪৮. সূর্যের উত্তরায়ণ কী?
উত্তর: ২২ ডিসেম্বর থেকে ২১ জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে সূর্যের উত্তরায়ণ বলা হয়।

৪৯. সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়?
উত্তর: সূর্য পৃথিবীর ১৩ লক্ষ গুণ বড়।

৫০. অপসূর অবস্থান বা Aphelion কী?
উত্তর: ৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়।

৫১. কেপলারের প্রথম সূত্র কী?
উত্তর: কেপলারের প্রথম সূত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে।

৫২. প্রথম গ্রহের গতি সংক্রান্ত সূত্র কে প্রণয়ন করেন?
উত্তর: বিজ্ঞানী কেপলার।

৫৩. অনুসুর অবস্থান বা Perihelion কী?
উত্তর: ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি, এটিকে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয়।

৫৪. সূর্য পৃথিবীর কক্ষতলের কোথায় অবস্থান করে?
উত্তর: সূর্য পৃথিবীর কক্ষতলের ফোকাস বা নাভিতে অবস্থান করে।

৫৫. পৃথিবীর কক্ষপথের আকৃতি কী?
উত্তর: পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার।

৫৬. পৃথিবীর কক্ষতল কী?
উত্তর: পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত, সেটিই পৃথিবীর কক্ষতল।

৫৭. পৃথিবীর কক্ষপথ কী?
উত্তর: পৃথিবী যে পথ দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটিই পৃথিবীর কক্ষপথ।

৫৮. কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম কী বেগে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: কৃত্রিম উপগ্রহকে ন্যূনতম ১১.২ কিলোমিটার/সেকেন্ড, অর্থাৎ মুক্তিবেগে উৎক্ষেপণ করা হয়।

৫৯. পৃথিবীর মুক্তিবেগ বা escape velocity কত?
উত্তর: পৃথিবীর মুক্তিবেগ প্রতি সেকেন্ডে ১১.২ কিলোমিটার।

৬০. মহাকর্ষ বল কী?
উত্তর: মহাকর্ষ বল হলো সেই বল যা সমস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে বা নিজেদের দিকে টানে।

৬১. পৃথিবীর কটি গতি এবং কী কী?
উত্তর: পৃথিবীর দুটি গতি রয়েছে: (i) আহ্নিক গতি (আবর্তন গতি) এবং (ii) বার্ষিক গতি (পরিক্রমণ গতি)।

৬২. আমাদের গ্যালাক্সির নাম কী?
উত্তর: আমাদের গ্যালাক্সির নাম আকাশগঙ্গা।

৬৩. পৃথিবীর সবচেয়ে কাছের তারা কোনটি?
উত্তর: সূর্য পৃথিবীর সবচেয়ে কাছের তারা।

৬৪. বিষুব কথার অর্থ কী?
উত্তর: বিষুব কথার মানে হলো এমন একটি সময় যখন দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়।

 

✍️সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-২):

১. মুক্তি বেগ কাকে বলে?
উত্তর: কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ১১.২ কিমি বেগে আকাশের দিকে ছুঁড়লে তা পৃথিবীর মহাকর্ষকে ছাড়িয়ে মহাকাশে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে।

২. সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ কাকে বলে?
উত্তর: যে গতির জন্য সূর্যকে প্রতি বছর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি ও দক্ষিণে মকরক্রান্তি পর্যন্ত চলাচল করতে দেখা যায়, তাকে সূর্যের বার্ষিক আপাত গতি বা রবিমার্গ বলে।

৩. সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে?
উত্তর: যে গতির জন্য সূর্যকে প্রতিদিন পূর্ব থেকে পশ্চিমে চলাচল করতে দেখা যায় তাকে সূর্যের দৈনিক আপাত গতি বলা হয়।

৪. বিজ্ঞানীরা আন্টার্টিকা মহাদেশ অভিযানের ডিসেম্বর মাসে কেন যান?
উত্তর: ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, ফলে তাপমাত্রা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে বেশি থাকে, যা অভিযানকে সহজ করে।

৫. মেরুজ্যোতি কাকে বলে?
উত্তর: দুটি মেরু অঞ্চলে রাতের বেলায় আকাশে যে রামধনুর মতো রঙিন আলো দেখা যায় তাকে মেরু জ্যোতি।

৬. কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন?
উত্তর: নরওয়ে এবং অন্যান্য অঞ্চলে, যেখানে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে সূর্য দিগন্তরেখায় দেখা যায়, ওই দেশগুলোকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়।

৭. ‘বড়দিন’ কি আসলে বড়দিন?
উত্তর: বড়দিন (Christmas) যিশুখ্রিস্টের জন্মদিন, ২৫ ডিসেম্বর। তবে এটি পৃথিবীর সবচেয়ে বড় দিন নয়। উত্তর গোলার্ধে ২২ ডিসেম্বর থেকে দিন বড় হতে শুরু হয়।

৮. কিভাবে বুঝবে কোনো সালটি অধিবর্ষ কিনা?
উত্তর: সালটি অধিবর্ষ হবে যদি ৪ দিয়ে ভাগ করা যায়, তবে শতাব্দী বছর হলে ৪০০ দিয়েও ভাগ করতে হবে। ভাগশেষ না থাকলে সালটি অধিবর্ষ।

৯. সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কী?
উত্তর: সুমেরু প্রভা (Aurora Borealis) উত্তর মেরু অঞ্চলে আকাশে রামধনু সদৃশ আলোর দৃশ্য। কুমেরু প্রভা (Aurora Australis) দক্ষিণ মেরুঅঞ্চলে একই ধরনের আলোর দৃশ্য।

১০. অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে?
উত্তর: অধিবর্ষ বা লিপ ইয়ার হলো এমন একটি বছর, যেখানে ৩৬৬ দিন থাকে। প্রতি চার বছর অন্তর পৃথিবীর এক বছরের অতিরিক্ত সময়ের হিসাব ঠিক রাখতে একটি অতিরিক্ত দিন (২৯ ফেব্রুয়ারি) ক্যালেন্ডারে যোগ করা হয়।

<<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>> 

👉For pdf whatsapp-8250978714

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.