🌹অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্নোত্তর::অধ্যায়-৩: ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা।🌹


 

 

 

✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):

(১) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কী ছিল?

(ক) একটি শাসক গোষ্ঠী (খ) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান (গ) একটি বিদেশি গোষ্ঠী (ঘ) একটি শোষক গোষ্ঠী।

উত্তর: (খ) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।

(২) মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা—এই তিনটি বাণিজ্য ঘাঁটির উপর ভিত্তি করে গড়ে ওঠা প্রশাসনিক ব্যবস্থা কী নামে পরিচিত?

(ক) ব্রিটিশ ব্যবস্থা (খ) প্রেসিডেন্সি ব্যবস্থা (গ) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা (ঘ) বিদেশি ব্যবস্থা।

উত্তর: (গ) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা।

(৩) গ্রীষ্মকালে ব্রিটিশ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল?

(ক) সুরাট (খ) ওটাকামুন্দ (গ) মাদ্রাজ (ঘ) কলকাতা।

উত্তর: (খ) ওটাকামুন্দ।

(৪) কোম্পানি দেওয়ানি লাভ করে কোন সালে?

(ক) ১৭৬৫ খ্রিস্টাব্দে (খ) ১৭৭২ খ্রিস্টাব্দে (গ) ১৭৭৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

উত্তর: (ক) ১৭৬৫ খ্রিস্টাব্দে।

(৫) বাংলা, বিহার, ওড়িশা, আসাম ও ত্রিপুরা নিয়ে গঠিত হয় কোন প্রেসিডেন্সি?

(ক) গুজরাট প্রেসিডেন্সি (খ) মাদ্রাজ প্রেসিডেন্সি (গ) বাংলা প্রেসিডেন্সি (ঘ) ব্রিটিশ প্রেসিডেন্সি।

উত্তর: (গ) বাংলা প্রেসিডেন্সি।

(৬) ১৭৭৩ খ্রিস্টাব্দে প্রণীত আইনের নাম কী?

(ক) পিটের ভারত শাসন আইন (খ) ভারত শাসন আইন (গ) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন (ঘ) রেগুলেটিং অ্যাক্ট।

উত্তর: (ঘ) রেগুলেটিং অ্যাক্ট।

(৭) ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুসারে বাংলার গভর্নরকে কী নামে অভিহিত করা হয়?

(ক) গভর্নর জেনারেল (খ) ভারত সচিব (গ) ভাইসরয় (ঘ) ব্রিটিশ সচিব।

উত্তর: (ক) গভর্নর জেনারেল।

(৮) পিটের ভারত শাসন আইন অনুযায়ী কোন সংস্থা তৈরি হয়?

(ক) বোর্ড অব্ কনট্রোল (খ) বোর্ড অব ডিরেক্টরস (গ) বিশ্ববিদ্যালয় আইন (ঘ) এডুকেশন বোর্ড।

উত্তর: (ক) বোর্ড অব্ কনট্রোল।

(৯) ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

(ক) লর্ড ওয়েলেসলি (খ) লর্ড কর্নওয়ালিস (গ) ওয়ারেন হেস্টিংস (ঘ) লর্ড বেন্টিঙ্ক।

উত্তর: (গ) ওয়ারেন হেস্টিংস।

(১০) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে?

(ক) স্যার এলিজা ইম্পে (খ) স্যার উইলিয়ম জোন্স (গ) উইলিয়ম কেরি (ঘ) বিটন সাহের।

উত্তর: (ক) স্যার এলিজা ইম্পে।

(১১) কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন আইনের ভিত্তিতে?

(ক) ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মাধ্যমে (খ) ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী (গ) ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন অনুযায়ী (ঘ) কোনোটিই নয়।

উত্তর: (খ) ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী।

(১২) কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয় কোন সালে?

(ক) ১৭৯২ খ্রিস্টাব্দে (খ) ১৭৯৪ খ্রিস্টাব্দে (গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯৫ খ্রিস্টাব্দে।

উত্তর: (গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে।

(১৩) ব্রিটিশ শাসনামলে থানা ব্যবস্থা চালু হয় কোন সালে?

(ক) ১৭৯২ খ্রিস্টাব্দে (খ) ১৭৯৩ খ্রিস্টাব্দে (গ) ১৭৯৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৭৫ খ্রিস্টাব্দে।

উত্তর: (ক) ১৭৯২ খ্রিস্টাব্দে।

(১৪) ইজারাদারি বন্দোবস্ত চালু হয় কোথায়?

(ক) মেদিনীপুর জেলায় (খ) নদিয়া জেলায় (গ) মুরশিদাবাদ জেলায় (ঘ) দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

উত্তর: (খ) নদিয়া জেলায়।

(১৫) ইজারাদারি বন্দোবস্ত চালু হয় কোন সালে?

(ক) ১৭৭২ খ্রিস্টাব্দে (খ) ১৭৭৩ খ্রিস্টাব্দে (গ) ১৭৭৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৭৫ খ্রিস্টাব্দে।

উত্তর: (ক) ১৭৭২ খ্রিস্টাব্দে।

(১৬) বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?

(ক) বিটন সাহেব (খ) লর্ড ডালহৌসি (গ) জেমস রেমেল (ঘ) লর্ড ওয়েলেসলি।

উত্তর: (ক) বিটন সাহেব।

(১৭) উডের ডেসপ্যাচ কে প্রকাশ করেন?

(ক) উইলিয়ম পিট (খ) চার্লস ম্যাসন (গ) চার্লস উড (ঘ) উইলিয়ম কেরি।

উত্তর: (গ) চার্লস উড।

(১৮) বাংলায় কাউন্সিল অব এডুকেশন গঠিত হয় কোন সালে?

(ক) ১৮৪২ খ্রিস্টাব্দে (খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৪৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে।

উত্তর: (খ) ১৮৪৩ খ্রিস্টাব্দে।

(১৯) মেকলের প্রতিবেদন কোন সালে প্রকাশিত হয়?

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে (খ) ১৮০৫ খ্রিস্টাব্দে (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

উত্তর: (ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে।

(২০) কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে (গ) ১৮২৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে।

উত্তর: (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে।

(২১) কলকাতায় সংস্কৃত কলেজের পাঠদান শুরু হয় কার আমলে?

(ক) বিদ্যাসাগর (খ) ডেভিড হেয়ার (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) হেম্যান হোরাস উইলসন।

উত্তর: (ঘ) হেম্যান হোরাস উইলসন।

(২২) শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে (খ) ১৮০০ খ্রিস্টাব্দে (গ) ১৮০১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৩২ খ্রিস্টাব্দে।

উত্তর: (খ) ১৮০০ খ্রিস্টাব্দে।

(২৩) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে?

(ক) উইলিয়ম কেরি (খ) এলিজা ইম্পে (গ) উইলিয়ম জোন্স (ঘ) মার্শম্যান।

উত্তর: (গ) উইলিয়ম জোন্স।

(২৪) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে (গ) ১৭৮৮ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে।

উত্তর: (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

(২৫) কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৭৮০ খ্রিস্টাব্দে (খ) ১৭৮১ খ্রিস্টাব্দে (গ) ১৭৮২ খ্রিস্টাব্দে (ঘ) ১৭৮৪ খ্রিস্টাব্দে।

উত্তর: (খ) ১৭৮১ খ্রিস্টাব্দে।

(২৬) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে?

(ক) ১৭৯৯ খ্রিস্টাব্দে (খ) ১৮০০ খ্রিস্টাব্দে (গ) ১৮০১ খ্রিস্টাব্দে (ঘ) ১৮০২ খ্রিস্টাব্দে।

উত্তর: (খ) ১৮০০ খ্রিস্টাব্দে।

(২৭) সিভিল সার্ভিস ব্যবস্থা কে চালু রাখেন?

(ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ওয়েলেসলি (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড বেন্টিঙ্ক।

উত্তর: (গ) লর্ড কর্নওয়ালিস।

(২৮) দারোগা ব্যবস্থার পাকাপাকি বিলোপ করা হয় কোন সালে?

(ক) ১৮১০ খ্রিস্টাব্দে (খ) ১৮১১ খ্রিস্টাব্দে (গ) ১৮১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮১৩ খ্রিস্টাব্দে।

উত্তর: (গ) ১৮১২ খ্রিস্টাব্দে।

২৯. ১৭৯৪ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) তথ্য নেই।
উত্তর: (খ) মিথ্যা।

৩০. মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন এলফিনস্টোন।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (ক) সত্য।

৩১. দশসালা বন্দোবস্তের উন্নত সংস্করণ ছিল চিরস্থায়ী বন্দোবস্ত।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (ক) সত্য।

৩২. ‘আসামের চা বাগানগুলিতে ইউরোপীয়দের দমনমূলক আচরণের প্রতিবেদন’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) সংবাদ প্রভাকর (খ) সমাচার দর্পণ (গ) সঞ্জীবনী (ঘ) বঙ্গদর্শন।
উত্তর: (গ) সঞ্জীবনী।

৩৩. বেন্টিঙ্ক দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (খ) মিথ্যা।

৩৪. ভারতে মহলওয়ারি বন্দোবস্ত প্রচলন করেছিলেন—
(ক) কর্নওয়ালিস (খ) বেন্টিঙ্ক (গ) এলফিনস্টোন (ঘ) ডালহৌসি।
উত্তর: (গ) এলফিনস্টোন।

৩৫. ঋণ গ্রহণ ও সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি বৈষম্যমূলক নীতি অনুসরণ করা হত।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (ক) সত্য।

৩৬. রেলপথ সম্প্রসারণের ফলে স্থানীয় পণ্যে ভারতের বাজার পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (খ) মিথ্যা।

৩৭. অর্থনীতির আধুনিকীকরণ বলতে বোঝানো হয়—
(ক) কেবল রেলপথ নির্মাণ (খ) শুধুমাত্র রফতানি বৃদ্ধি (গ) শুধুমাত্র কৃষিতে বাণিজ্যিকীকরণ (ঘ) রেলপথ নির্মাণ, রফতানি বৃদ্ধি ও কৃষিতে বাণিজ্যিকীকরণ।
উত্তর: (ঘ) রেলপথ নির্মাণ, রফতানি বৃদ্ধি ও কৃষিতে বাণিজ্যিকীকরণ।

৩৮. আমেরিকার গৃহযুদ্ধ দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে সম্পর্কিত ছিল।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (ক) সত্য।

৩৯. ‘আবওয়াব’ বলতে কী বোঝানো হয়?
(ক) সরকারি কর (খ) জমিদারদের বিশেষ অধিকার (গ) কৃষকদের ওপর বেআইনি কর (ঘ) চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ম।
উত্তর: (গ) কৃষকদের ওপর বেআইনি কর।

৪০. সূর্যাস্ত আইন সম্পর্কিত ছিল—
(ক) রায়তওয়ারি বন্দোবস্তের সঙ্গে (খ) মহলওয়ারি বন্দোবস্তের সঙ্গে (গ) ইজারাদারি বন্দোবস্তের সঙ্গে (ঘ) চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে।
উত্তর: (ঘ) চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে।

৪১. ভারতে ১৮৫১ সালে অল্প পরিসরে টেলিগ্রাফ যোগাযোগ চালু হয়।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (ক) সত্য।

৪২. রেল স্টেশনগুলির মধ্যে টেলিগ্রাফের মাধ্যমে যোগাযোগ কীভাবে করা হত?
(ক) ডাক ব্যবস্থার মাধ্যমে (খ) সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে (গ) মৌখিক বার্তার মাধ্যমে (ঘ) রেলের নিজস্ব কোড ব্যবস্থার মাধ্যমে।
উত্তর: (খ) সিগন্যাল ব্যবস্থার মাধ্যমে।

৪৩. বাংলায় নীলবিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন সময়কালে?
(ক) ১৮৫৭ (খ) ১৮৫৮ (গ) ১৮৫৯-৬০ (ঘ) ১৮৬১।
উত্তর: (গ) ১৮৫৯-৬০।

৪৪. বাংলায় জমিদারি ব্যবস্থা চালু করেন—
(ক) লর্ড বেন্টিঙ্ক (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (গ) লর্ড কর্নওয়ালিস।

৪৫. ভারতে প্রথম রেলপথ নির্মাণের পরিকল্পনা গৃহীত হয় ১৮৫৩ সালে লর্ড কর্নওয়ালিসের শাসনকালে।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (খ) মিথ্যা।

৪৬. হেস্টিংস ইজারাদারি ব্যবস্থা চালু করেন কোন সালে?
(ক) ১৭৭২ (খ) ১৭৭৩ (গ) ১৭৭৮ (ঘ) ১৭৮০।
উত্তর: (ক) ১৭৭২।

৪৭. কেবল সুতির কাপড় তৈরির শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (ক) সত্য।

৪৮. ১৭৯৪ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (খ) মিথ্যা।

৪৯. বাংলায় অনেক কৃষক জমি হারিয়ে কী হয়ে যান?
(ক) জমিদার (খ) মহাজন (গ) বর্গাদার (ঘ) কারিগর।
উত্তর: (গ) বর্গাদার।

৫০. মহলওয়ারি বন্দোবস্ত কার সঙ্গে করা হয়েছিল?
(ক) জমিদারদের সঙ্গে (খ) সরকার ও গ্রামগুলির সঙ্গে (গ) মহাজনদের সঙ্গে (ঘ) চাষিদের সঙ্গে।
উত্তর: (খ) সরকার ও গ্রামগুলির সঙ্গে।

৫১. চা ও কফি কোন ধরনের শস্য?
(ক) প্রধান শস্য (খ) বাগিচা শস্য (গ) রফতানি শস্য (ঘ) বাণিজ্যিক শস্য।
উত্তর: (খ) বাগিচা শস্য।

৫২. রায়তওয়ারি ব্যবস্থায় সরকার কাদের সঙ্গে সরাসরি চুক্তি করত?
(ক) জমিদারদের সঙ্গে (খ) চাষিদের সঙ্গে (গ) মহাজনদের সঙ্গে (ঘ) ইজারাদারদের সঙ্গে।
উত্তর: (খ) চাষিদের সঙ্গে।

৫৩. ‘আসামের চা বাগানগুলির ওপর ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর’ কোন পত্রিকাতে প্রকাশিত হয়?
(ক) সমাচার দর্পণ (খ) সংবাদ প্রভাকর (গ) সঞ্জীবনী (ঘ) বঙ্গদর্শন।
উত্তর: (গ) সঞ্জীবনী।

৫৪. বাংলায় জমিদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
(ক) লর্ড বেন্টিঙ্ক (খ) লর্ড ডালহৌসি (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লর্ড ওয়েলেসলি।
উত্তর: (গ) লর্ড কর্নওয়ালিস।

৫৫. দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে কোন যুদ্ধের বিষয় জড়িত ছিল?
(ক) প্রথম বিশ্বযুদ্ধ (খ) আমেরিকার গৃহযুদ্ধ (গ) ফ্রান্স-ভারত যুদ্ধ (ঘ) ঔপনিবেশিক যুদ্ধ।
উত্তর: (খ) আমেরিকার গৃহযুদ্ধ।

৫৬. দাদন বলতে কী বোঝায়?
(ক) আবওয়াব (খ) বেগার শ্রম (গ) অগ্রিম অর্থ (ঘ) খাজনা।
উত্তর: (গ) অগ্রিম অর্থ।

৫৭. দশসালা বন্দোবস্তের পরিবর্তিত রূপ কী?
(ক) ইজারাদারি বন্দোবস্ত (খ) রায়তওয়ারি বন্দোবস্ত (গ) মহলওয়ারি বন্দোবস্ত (ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত।
উত্তর: (ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত।

৫৮. রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল।
(ক) সত্য (খ) মিথ্যা (গ) আংশিক সত্য (ঘ) নিশ্চিত নয়।
উত্তর: (খ) মিথ্যা।

✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):

১. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠিত হয়।

২. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠার নেপথ্যে কে ছিলেন?
উত্তর:- লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।

৩. ব্রিটিশ প্রশাসনে কোন বিভাগকে ‘প্রশাসনের ইস্পাত কাঠামো’ বলা হত?
উত্তর:- ইংরেজরা ভারতীয় আমলাতন্ত্র বা সিভিল সার্ভিসকে ‘প্রশাসনের ইস্পাত কাঠামো’ বলে অভিহিত করত।

৪. ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন কে?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন।

৫. ভারতে পুলিশের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কর্নওয়ালিসের কী অবদান ছিল?
উত্তর:- ভারতের আইনশৃঙ্খলা সুশৃঙ্খলভাবে বজায় রাখার জন্য লর্ড কর্নওয়ালিস একটি সংগঠিত পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন।

৬. ঠগি দস্যুদের দমন করেন কে?
উত্তর:- কর্নেল স্লিম্যান ঠগি দস্যুদের দমন করেন।

৭. কর্নওয়ালিস কোডের অন্যতম গুরুত্বপূর্ণ দিক কী ছিল?
উত্তর:- কর্নওয়ালিস কোড অনুযায়ী বড়ো শহর ও নগরগুলিতে কয়েকটি অর্ন্তবর্তী আদালত গঠিত হয়েছিল।

৮. কর্নওয়ালিস কোড চালুর ফলে কী পরিবর্তন হয়েছিল?
উত্তর:- কর্নওয়ালিস কোড চালুর ফলে দেওয়ানি বিচারব্যবস্থা ও রাজস্ব আদায়ের দায়িত্ব পৃথক করা হয়।

৯. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মোট কতটি সুপ্রিম কোর্ট স্থাপন করেছিল?
উত্তর:- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মোট তিনটি সুপ্রিম কোর্ট স্থাপন করেছিল— কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে।

১০. কলকাতা সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা তিনজন করা হয় কবে?
উত্তর:- ১৭৯৭ খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা তিনজন করা হয়।

১১. মহারাজ নন্দকুমারের মৃত্যুদণ্ডের ঘটনাকে কী বলা হয়?
উত্তর:- মহারাজ নন্দকুমারের ফাঁসির ঘটনাকে ‘Judicial murder’ বলা হয়।

১২. ব্রিটিশ শাসনকালে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর:- ব্রিটিশ আমলে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

১৩. ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর:- ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কলকাতায় স্থাপিত হয়েছিল।

১৪. কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট স্থাপন সংক্রান্ত আইন কোনটি এবং তা কবে কার্যকর হয়?
উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয়।

১৫. ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিচারব্যবস্থায় কী পরিবর্তন ঘটে?
উত্তর:- ১৭৭৩ থেকে ১৭৮১ খ্রিস্টাব্দের মধ্যে ভারতের দেওয়ানি বিচারব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়।

১৬. ভারতবর্ষের ইতিহাসে ১৭৭২ খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বৈত শাসন পদ্ধতি বাতিল করে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে।

১৭. পিট প্রণীত ভারত শাসন আইন কবে কার্যকর হয়?
উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারত শাসন আইন কার্যকর হয়।

১৮. গভর্নর জেনারেল কাকে বলা হত?
উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন অনুযায়ী তিনটি প্রেসিডেন্সির প্রধানকে গভর্নর জেনারেল বলা হত।

১৯. ব্রিটিশ কোম্পানি কবে বাংলার প্রকৃত শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়?
উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে দেওয়ানি ও ১৭৭২ খ্রিস্টাব্দে নিজামতের দায়িত্ব পেয়ে কোম্পানি বাংলার প্রকৃত শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়।

২০. ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের প্রথম বাণিজ্যকেন্দ্র কোথায় ও কবে স্থাপন করেছিল?
উত্তর:- ১৬৩৯ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে তাদের প্রথম বাণিজ্যকেন্দ্র স্থাপন করেছিল।

২১. বাংলা প্রেসিডেন্সি কী নামে পরিচিত ছিল?
উত্তর:- বাংলা প্রেসিডেন্সি ফোর্ট উইলিয়ম দুর্গ প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল।

২২. দশসালা বন্দোবস্ত চালুর সময়কাল কখন?

উত্তর: ১৭৯০ খ্রিস্টাব্দে দশসালা বন্দোবস্ত চালু হয়।

২৩. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার জমি জরিপের মাধ্যমে রাজস্ব সংগ্রহের কাজে কবে সক্রিয় হয়?

উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানি বাংলার জমি জরিপ করে রাজস্ব সংগ্রহের উদ্যোগ গ্রহণ করে।

২৪. বাংলার নদী জরিপের প্রথম মানচিত্র কোন ব্যক্তি তৈরি করেছিলেন?

উত্তর: জেমস রেনেল বাংলার নদী জরিপের মানচিত্র প্রথম তৈরি করেন।

২৫. বাংলার নদীপথ সংক্রান্ত জরিপ কোন বছর এবং কে পরিচালনা করেছিলেন?

উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দে জেমস রেনেল বাংলার নদীপথ জরিপ করেন।

২৬. বেথুন স্কুল প্রতিষ্ঠার নেপথ্যে কে ছিলেন?

উত্তর: লর্ড বিটন বা বেথুন সাহেব বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।

২৭. স্কুল পর্যায়ে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার উদ্যোগ কোন বছর গৃহীত হয়?

উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে স্কুলে মাতৃভাষায় পড়াশোনার ব্যবস্থা করা হয়।

২৮. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কী?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল।

২৯. ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থা কোন সময় চালু হয়?

উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থা গড়ে ওঠে।

৩০. ব্রিটিশ ভারতের তিনটি প্রেসিডেন্সি শহরে একসঙ্গে তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?

উত্তর: ১৮৫৭ খ্রিস্টাব্দে বাংলা, মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় একসঙ্গে প্রতিষ্ঠিত হয়।

৩১. বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য "কাউন্সিল অব এডুকেশন" গঠিত হয় কবে?

উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অব এডুকেশন গঠিত হয়।

৩২. মেকলের বিখ্যাত শিক্ষা প্রতিবেদন কোন সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি মেকলের শিক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়।

৩৩. সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি ভাষার বাধ্যতামূলক প্রয়োগ কোন সালে কার্যকর হয়?

উত্তর: ১৮৪৪ খ্রিস্টাব্দে সরকারি চাকরির জন্য ইংরেজি ভাষার জ্ঞান বাধ্যতামূলক ঘোষণা করা হয়।

৩৪. কোন গভর্নর-জেনারেলের শাসনামলে সরকারি চাকরির জন্য ইংরেজি ভাষার জ্ঞান অপরিহার্য করা হয়?

উত্তর: লর্ড হার্ডিঞ্জের শাসনামলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞান আবশ্যিক করা হয়।

৩৫. হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন?

উত্তর: স্যার এডওয়ার্ড হাইড ইস্ট ও ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

৩৬. হিন্দু কলেজের প্রতিষ্ঠা কোন বছরে হয়?

উত্তর: ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।

৩৭. কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বছর কোনটি?

উত্তর: ১৮২৪ খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়।

৩৮. শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের কার্যক্রম কোন সালে শুরু হয়?

উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপিত হয়।

৩৯. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার নেপথ্যে কোন ব্যক্তির অবদান ছিল?

উত্তর: উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৪০. কলকাতা মাদ্রাসা কোন সালে স্থাপিত হয়েছিল?

উত্তর: ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।

৪১. বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার মূল পরিকল্পনাকারী কে ছিলেন?

উত্তর: জোনাথন ডানকান বেনারসে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।

৪২. কলকাতায় সংস্কৃত কলেজের পাঠদান শুরু হয় কবে এবং কার নেতৃত্বে?
উত্তর: ১৮২৪ খ্রিস্টাব্দে পণ্ডিত হেম্যান হোরাস উইলসনের নেতৃত্বে কলকাতায় সংস্কৃত কলেজের পাঠদান শুরু হয়।

৪৩. বেনারসে হিন্দু কলেজ কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৭৯১ খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন।

৪৪. দারোগা ব্যবস্থা চূড়ান্তভাবে কবে বিলুপ্ত করা হয়?
উত্তর: ১৮১২ খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা চূড়ান্তভাবে বিলুপ্ত করা হয়।

৪৫. ঠগি দমনের জন্য বিশেষ বিভাগ কবে এবং কার নেতৃত্বে তৈরি হয়?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কর্নেল স্লিম্যানের নেতৃত্বে ঠগি দমনের জন্য এক বিশেষ বিভাগ তৈরি করেন।

৪৬. এশিয়াটিক সোসাইটি কে এবং কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর: উইলিয়াম জোনস ১৭৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

৪৭. ফোর্ট উইলিয়াম কবে নির্মিত হয়?
উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম নির্মিত হয়।

৪৮. চিরস্থায়ী বন্দোবস্ত কবে এবং কে চালু করেন?
উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস রাজস্ব ব্যবস্থায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

৪৯. ইজারাদারি ব্যবস্থা কবে এবং কে প্রবর্তন করেন?
উত্তর: ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন।

৫০. কোম্পানি বাংলার শাসনভার কবে গ্রহণ করে?
উত্তর: ১৭৭২ খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসনব্যবস্থা বিলোপ করে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে।

৫১. চার্লস উড কে ছিলেন?
উত্তর: চার্লস উড ছিলেন বোর্ড অভ কন্ট্রোলের সভাপতি।

৫২. কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়?
উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়।

৫৩. কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়?
উত্তর: ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়।

৫৪. সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

৫৫. বাংলা প্রেসিডেন্সিকে একসময় কী বলা হতো?
উত্তর: বাংলা প্রেসিডেন্সিকে একসময় ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হতো।

৫৬. বাংলার নদীপথ জরিপ কে করেন এবং তিনি কতটি মানচিত্র তৈরি করেন?
উত্তর: জেমস রেনেল বাংলার নদীপথ জরিপ করেন এবং তিনি ১৬টি মানচিত্র তৈরি করেন।

৫৭. মাদ্রাজ প্রেসিডেন্সির কয়টি প্রশাসনিক কেন্দ্র ছিল এবং সেগুলো কী?
উত্তর: মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল—গ্রীষ্মকালে ওটকামুন্দ এবং শীতকালে মাদ্রাজ।

৫৮. দশসালা ব্যবস্থা কী?
উত্তর: দশ বছরের জন্য দেওয়া জমির বন্দোবস্তকে দশসালা ব্যবস্থা বলা হয়, যা ১৭৯০ খ্রিস্টাব্দে চালু হয়।

৫৯. পাঁচশালা ব্যবস্থা কী?
উত্তর: পাঁচ বছরের জন্য দেওয়া জমির বন্দোবস্তকে পাঁচশালা ব্যবস্থা বলা হয়।

৬০. কোম্পানি বাংলার জমি জরিপ করে রাজস্ব আদায়ের উদ্যোগ কবে থেকে গ্রহণ করে?
উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দের পর থেকে কোম্পানি বাংলার জমি জরিপ করে রাজস্ব আদায়ের উদ্যোগ গ্রহণ করে।

৬১. বাংলার নদী জরিপের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
উত্তর: বাংলার নদী জরিপের প্রথম মানচিত্র জেমস রেনেল তৈরি করেন।

৬২. বাংলার নদী সমস্যাগুলি জরিপ কে করেন এবং কবে?
উত্তর: ১৭৬৪ খ্রিস্টাব্দে জেমস রেনেল বাংলার নদীপথের সমস্যাগুলি জরিপ করেন।

৬৩. বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: লর্ড বিটন বা বেথুন সাহেব বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন।

✍️সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-২):

১. আইনের শাসন বলতে কী বোঝায়?
উত্তর: আইনের শাসন বলতে বোঝায় যে আইন সবার জন্য সমান এবং কেউই এর ঊর্ধ্বে নয়। লর্ড কর্নওয়ালিস ভারতে এই নীতি চালু করেন, যাতে একই অপরাধের জন্য সবাই সমান শাস্তি পায়।

২. কর্নওয়ালিস কোড কী?
উত্তর: লর্ড কর্নওয়ালিস ভারতে বিচার ও প্রশাসনিক ব্যবস্থায় সংস্কার আনেন, যা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। এই কোডের মাধ্যমে তিনি আইন ও শাসন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে চেয়েছিলেন।

৩. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি শর্ত কী?
উত্তর: প্রথমত, এই আইন ব্রিটিশ সার্বভৌমত্ব বজায় রেখে কোম্পানিকে ভারতে শাসনের অধিকার দেয়। দ্বিতীয়ত, এটি মিশনারিদের ধর্ম প্রচারের অধিকার নিশ্চিত করে।

৪. পিটের ভারত শাসন আইনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: এই আইনের মূল উদ্দেশ্য ছিল রেগুলেটিং আইনের ত্রুটিগুলি দূর করা। পাশাপাশি, কোম্পানির কার্যকলাপের ওপর কঠোর নজরদারি আরোপ করা হয়েছিল।

৫. বাংলা প্রেসিডেন্সি কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর: বাংলা প্রেসিডেন্সি ছিল সর্ববৃহৎ, যার অন্তর্ভুক্ত ছিল বাংলা, বিহার, ওড়িশা, আসাম, ত্রিপুরা, উত্তর ও মধ্য ভারত এবং পাঞ্জাব। এছাড়া, গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলও এর অন্তর্ভুক্ত ছিল।

৬. ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কী?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন স্থানে বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। পরবর্তীকালে মাদ্রাজ, বোম্বাই ও কলকাতাকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে ওঠে।

৭. ভারতে ব্রিটিশ প্রেসিডেন্সিগুলো কীভাবে গড়ে ওঠে?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের সুবিধার্থে বোম্বাই, মাদ্রাজ ও কলকাতায় বাণিজ্যকেন্দ্র স্থাপন করে। পরবর্তীকালে ব্রিটিশ শাসন বিস্তার লাভ করলে এই কেন্দ্রগুলো প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়।

৮. কমিটি অফ রেভেনিউ কেন গঠিত হয়েছিল?
উত্তর: নবঅধিগৃহীত বাংলায় কীভাবে এবং কত পরিমাণ রাজস্ব আদায় করা হবে, তা নির্ধারণের জন্য এই কমিটি গঠিত হয়েছিল। কোম্পানির রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল।

৯. প্রাচ্যপাশ্চাত্য দ্বন্দ্ব কী?

উত্তর: ভারতের শিক্ষার মাধ্যম ইংরেজি হবে না এদেশীয় ভাষা হবে, তা নিয়ে বিতর্ককে প্রাচ্যপাশ্চাত্য দ্বন্দ্ব বলা হয়। এই দ্বন্দ্ব ১৮৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে চলতে থাকে।

১০. পাশ্চাত্যবাদী কাদের বলা হয়?

উত্তর: যারা মনে করতেন, ভারতের শিক্ষাদানের মাধ্যম ইংরেজি হওয়া উচিত, তাদের পাশ্চাত্যবাদী বলা হয়। লর্ড মেকলে এই মতের প্রবক্তাদের একজন ছিলেন।

১১. প্রাচ্যবাদী কাদের বলা হয়?

উত্তর: যারা শিক্ষার জন্য ভারতীয় ভাষাকে উপযুক্ত মনে করতেন, তাদের প্রাচ্যবাদী বলা হয়। ১৮১৩ সালের সনদ আইনে শিক্ষার জন্য যে এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, তারা চেয়েছিলেন সেটি দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য ব্যয় হোক।

১২. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল?

উত্তর: মিশনারিরা বাংলায় মুদ্রণযন্ত্র বসিয়ে বহু বই ছাপানোর ব্যবস্থা করেন। তাঁরা বিভিন্ন বিদ্যালয় স্থাপন করে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটান।

১৩. দেশীয় শিক্ষা বলতে কী বোঝায়?

উত্তর: ব্রিটিশ শাসনের আগে ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা দেশীয় শিক্ষা নামে পরিচিত। এটি সংস্কৃত, আরবি ও ফারসি ভাষাভিত্তিক ছিল।

১৪. কোন্ আইন অনুযায়ী কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৭৭৩ সালের রেগুলেটিং আইনের ভিত্তিতে ১৭৭৪ সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এর প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে।

১৫. ঔপনিবেশিক শাসনে সামরিক জাতি কাদের বলা হত?

উত্তর: ব্রিটিশ সরকার ১৮৫৭ সালের বিদ্রোহের পর যে সকল জাতিগোষ্ঠী বিদ্রোহ দমন করেছিল, তাদের সামরিক জাতি ঘোষণা করে। গোর্খা, শিখ, পাঠান ও রাজপুতরা এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

১৬. ১৮২০ সালের পর ব্রিটিশ সেনাবাহিনীর গঠনে কী পরিবর্তন আনা হয়?

উত্তর: সেনাবাহিনীতে গোর্খা, মহারাষ্ট্র ও মহীশূরের উপজাতিদের অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি, উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুতদের নিয়োগের সংখ্যা হ্রাস পায়।

১৭. কে ভারতীয়দের প্রশাসনিক পদে নিয়োগ করেন এবং কেন?

উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতীয়দের প্রশাসনিক পদে নিয়োগ করেন। ইউরোপীয়দের তুলনায় ভারতীয়দের বেতন কম হওয়ায় এতে কোম্পানির ব্যয় সংকোচ সম্ভব হয়েছিল।

১৮. সুপ্রিম কোর্টের গঠন কেমন ছিল?

উত্তর: সুপ্রিম কোর্ট একজন প্রধান বিচারপতি ও তিনজন সহকারী বিচারপতি নিয়ে গঠিত হয়। বিচারপতিদের উপযুক্ত বেতন দেওয়ার ব্যবস্থাও করা হয়।

১৯. বোর্ড অব কন্ট্রোলের গঠন কীভাবে হয়েছিল?

উত্তর: বোর্ড অব কন্ট্রোল ৬ সদস্যবিশিষ্ট ছিল। এটি ২৪ সদস্যের ডাইরেক্টরি সভা ও ৩ সদস্যের সিক্রেট কমিটির অধীনে পরিচালিত হত।

২০. পিটের ভারত শাসন আইনে কী বলা হয়?

উত্তর: এই আইনে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির শাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বোর্ড অব কন্ট্রোল গঠন করা হয় এবং গভর্নর জেনারেলের ক্ষমতা নিরঙ্কুশ ঘোষণা করা হয়।

২১. পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী?

উত্তর: এই আইনের মাধ্যমে ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসনের উপর ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ বাড়ে। পরে গভর্নর জেনারেলের হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত করা হয়।

২২. এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?

উত্তর: প্রাচ্যবিদ্যা চর্চা, দুর্লভ সামগ্রীর সংরক্ষণ ও প্রাচ্য ভাষার গ্রন্থ প্রকাশের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। স্যার উইলিয়াম জোনস ১৭৮৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।

২৩. জেমস রেনেল কেন বিখ্যাত?

উত্তর: তিনি প্রথম বাংলার নদীপথ জরিপ করে ১৬টি মানচিত্র তৈরি করেন। ১৭৬৭ সালে ব্রিটিশ কোম্পানির সার্ভেয়ার জেনারেল নিযুক্ত হন।

২৪. মেকলে মিনিট কী?

উত্তর: ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারি লর্ড মেকলে এদেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করেন। এটি মেকলে মিনিট নামে পরিচিত।

২৫. এশিয়াটিক সোসাইটি কে ও কবে প্রতিষ্ঠা করেন?

উত্তর: স্যার উইলিয়াম জোনস ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

২৬. হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখো এবং এর বর্তমান নাম কী?

উত্তর: ডেভিড হেয়ার হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এর বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

২৭. ফোর্ট উইলিয়াম কলেজ কবে এবং কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৮০০ সালে লর্ড ওয়েলেসলি এটি প্রতিষ্ঠা করেন। ইউরোপীয় সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, রীতিনীতি ও আইন শেখানোর জন্য এটি গঠিত হয়।

২৮. লর্ড মেকলে ভারতীয়দের সম্পর্কে কেমন ধারণা পোষণ করতেন?

উত্তর: তিনি ভারতীয়দের অসৎ, নীতিহীন ও অসভ্য মনে করতেন। ভারতীয় জ্ঞান-বিজ্ঞানকেও তিনি তুচ্ছজ্ঞান করতেন।

২৯. শ্রীরামপুর মিশনারিদের অবদান কী ছিল?

উত্তর: তাঁরা বাংলায় মুদ্রণযন্ত্র বসিয়ে বই প্রকাশ করেন ও ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। ভারতীয় মহাকাব্যের ইংরেজি অনুবাদ ও বাংলা ব্যাকরণ রচনা করেন।

৩০. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?

উত্তর: উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তাঁরা পাশ্চাত্য শিক্ষার প্রসার ও বাংলা ভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

৩১. আইনের চোখে সমতা বলতে কী বোঝায়?

উত্তর: আইনের চোখে সব নাগরিক জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমান। একই অপরাধের জন্য সবার সমান শাস্তি হওয়া উচিত।

✍️সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-৩):

১. ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল?

উত্তর: খ্রিস্টান মিশনারিরা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৮০০ সালে উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করে বাংলা ভাষায় বই মুদ্রণের উদ্যোগ নেন। ১৮২৯ সালে আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে মিশনারি স্কুল স্থাপন করেন এবং ইংরেজি শিক্ষার প্রসারে কাজ করেন। ১৮৩০ সালে তিনি জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যা শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।

২. মেকলের প্রতিবেদন কী ছিল?

উত্তর: ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারি টমাস ব্যাবিংটন মেকলে শিক্ষার প্রসারে একটি প্রতিবেদন পেশ করেন। তিনি ভারতীয় ভাষার পরিবর্তে ইংরেজি শিক্ষাকে প্রধান করার পক্ষে মত দেন এবং স্থানীয় ভাষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি অনুদান বন্ধের প্রস্তাব দেন। তাঁর মতে, ইংরেজি শিক্ষিত একটি মধ্যবিত্ত শ্রেণি তৈরি করাই ব্রিটিশ ঔপনিবেশিক নীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।

৩. উইলিয়াম কেরি কে ছিলেন? শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান কী?

উত্তর: উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুর মিশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ভারতীয় মহাকাব্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করেন এবং বাইবেলের অংশবিশেষ বিভিন্ন ভারতীয় ভাষায় রূপান্তর করেন। এছাড়া, তিনি বাংলা ভাষার ব্যাকরণ সংক্রান্ত একটি গ্রন্থ সম্পাদনা ও প্রকাশ করেছিলেন, যা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪. রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছিল?

উত্তর: ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয় এবং তাঁর অধীনে মাদ্রাজ ও বোম্বাইয়ের গভর্নররা থাকবেন। গভর্নর জেনারেলের কার্যপরিচালনার জন্য চারজন সদস্য নিয়ে একটি কাউন্সিল গঠনের বিধান করা হয়। এই আইন অনুযায়ী, কলকাতা ব্রিটিশ ভারতের প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে এবং গভর্নরদের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়।

৫. পিট প্রণীত ভারত শাসন আইনে কী বলা হয়েছিল?

উত্তর: ১৭৮৪ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারত শাসনের জন্য একটি নতুন আইন প্রণয়ন করেন। এই আইনের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হয়, যা কোম্পানির সামরিক, অসামরিক ও রাজস্ব ব্যবস্থার দায়িত্ব পায়। পাশাপাশি, গভর্নর জেনারেলের কর্তৃত্বকে সুসংহত করা হয় এবং ব্রিটিশ পার্লামেন্ট ভারতের প্রশাসনে সরাসরি নজরদারি করার সুযোগ পায়।

৭. কোম্পানি পরিচালিত আইনব্যবস্থাকে সুসংহত করতে লর্ড কর্ণওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন?

উত্তর: লর্ড কর্ণওয়ালিস বিচারব্যবস্থাকে সুসংহত করতে জেলা থেকে সদর পর্যন্ত বিচারব্যবস্থা পুনর্গঠন করেন। তিনি আইনসমূহকে একত্রিত করে কোডের আকার দেন, যা আইনি কাঠামোকে আরও সুগঠিত করে। এছাড়া, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার অধিকার প্রদান করেন, যা বিচারব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করে।

৮. উইলিয়াম বেন্টিঙ্কের দুটি গুরুত্বপূর্ণ সংস্কার কী ছিল?

উত্তর: উইলিয়াম বেন্টিঙ্ক কর্নেল স্লিম্যানের নেতৃত্বে এক বিশেষ বাহিনী গঠন করে উত্তর ও মধ্য ভারতের ঠগীদের দমন করেন। এছাড়া, তিনি ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে ভারতীয়দের নিয়োগের ব্যবস্থা করেন এবং নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম বা বর্ণভেদ না করার নীতি গ্রহণ করেন।

৯. বাংলা প্রেসিডেন্সি কীভাবে গঠিত হয়েছিল?

উত্তর: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। ১৭৭২ সালে ব্রিটিশরা নিজামতের অধিকার লাভ করে, যার ফলে কোম্পানির শাসন চূড়ান্ত হয়। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরাসহ উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চল একত্রিত হয়ে বাংলা প্রেসিডেন্সির অংশ হয়ে ওঠে।

১০. উডের ডেসপ্যাচ কী ছিল?

উত্তর: ১৮৫৪ সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষাব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেশ করেন, যা "উডের ডেসপ্যাচ" নামে পরিচিত। এতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সুসংগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার কথা বলা হয়। ইংরেজি ও ভারতীয় ভাষার সমান গুরুত্ব দেওয়ার প্রস্তাব করা হয় এবং ১৮৫৭ সালে তিনটি প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

১১. কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের ভূমিকা কী ছিল?

উত্তর: ১৭৬৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেমস রেনেলকে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিয়োগ করে। তিনি বাংলার নদীপথ জরিপ করে মোট ১৬টি মানচিত্র প্রস্তুত করেন। তাঁর তত্ত্বাবধানে প্রথমবার বাংলার নদীগুলোর গতিপথের সঠিক মানচিত্র তৈরি হয়। এর ফলে দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের জন্য জমি জরিপের গুরুত্ব বৃদ্ধি পায়।

✍️রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-৫):

১. কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল?

উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আধুনিক পুলিশ ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্বে একজন দারোগা থাকতেন, যাঁদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা। সাধারণ মানুষের কাছে দারোগারা কোম্পানির প্রশাসনের মুখ হয়ে উঠেছিলেন। তবে দারোগারা অনেক সময় জমিদারদের সঙ্গে মিলিত হয়ে সাধারণ মানুষকে শোষণ করতেন। ১৮১২ খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থা বিলুপ্ত করে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরদের হাতে। ব্রিটিশ প্রশাসনের মূল লক্ষ্য ছিল আইনশৃঙ্খলা বজায় রেখে নিজেদের শাসন শক্তিশালী করা। ১৮৪৩ খ্রিস্টাব্দে সিন্ধুপ্রদেশে নতুন পুলিশ ব্যবস্থা কার্যকর করা হয়। পরবর্তী সময়ে আলাদা পুলিশ আইন প্রণয়ন করা হয়, যা ঔপনিবেশিক শাসনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে।

২. ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচারব্যবস্থার সংস্কারের তুলনামূলক বিশ্লেষণ করো এবং এর প্রভাব ভারতীয়দের উপর কীভাবে পড়েছিল তা ব্যাখ্যা করো।

উত্তর:
ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিস উভয়েই বিচারব্যবস্থার সংস্কার করেন, তবে তাঁদের উদ্যোগে গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল।

ওয়ারেন হেস্টিংসের বিচারব্যবস্থা:

  • ১৭৭২ খ্রিস্টাব্দে নতুন বিচারব্যবস্থা চালু করেন।
  • হিন্দু ও মুসলিম আইন সংকলন করিয়ে ইংরেজিতে অনুবাদ করান, যাতে ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপর নির্ভর করতে না হয়।
  • দেওয়ানি ও ফৌজদারি বিচারব্যবস্থা পৃথকভাবে পরিচালনার জন্য আলাদা আদালত গঠন করেন।
  • সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন, যা ব্রিটিশ নাগরিকদের বিচার করত।

লর্ড কর্নওয়ালিসের বিচারব্যবস্থা:

  • ১৭৯৩ খ্রিস্টাব্দে বিচারব্যবস্থাকে আরও সুসংহত করেন।
  • বিদ্যমান আইনগুলোকে সাজিয়ে কোড আকারে প্রকাশ করেন।
  • দেওয়ানি বিচার ও রাজস্ব ব্যবস্থাকে আলাদা করেন, যাতে দুর্নীতি কমানো যায়।
  • নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার সুযোগ দেন।

ভারতীয়দের উপর প্রভাব:

  • ইউরোপীয় বিচারকদের আধিপত্য বাড়ে, ভারতীয়দের উচ্চপদে নিয়োগ সীমিত হয়।
  • সাধারণ মানুষের ন্যায়বিচারের সুযোগ বাড়লেও আদালতের জটিল প্রক্রিয়া দুর্নীতি ও দালাল শ্রেণির বিকাশ ঘটায়।
  • রাজস্ব ব্যবস্থার পরিবর্তনের ফলে কৃষকদের উপর করের চাপ আরও বাড়ে।
  • ঔপনিবেশিক শাসনকে আরও দৃঢ় করতে এই বিচারব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৩. ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল? কীভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়েছিল?

উত্তর:

  • ব্রিটিশ শাসনে আমলাতন্ত্র প্রশাসনের মূল ভিত্তি হয়ে ওঠে এবং রাজস্ব আদায়, বিচার ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করত।
  • উচ্চপদস্থ প্রশাসনে ইউরোপীয়দের একচেটিয়া আধিপত্য ছিল, ভারতীয়দের প্রবেশের সুযোগ সীমিত রাখা হতো।
  • আমলারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটি সংকীর্ণ গোষ্ঠী হিসেবে ঐক্যবদ্ধ হয়ে বিশেষ সুবিধা পেতেন।
  • তাঁরা ব্রিটিশ নীতিগুলো কার্যকর করতে স্থানীয় শাসনব্যবস্থা উপেক্ষা করতেন, ফলে সাধারণ মানুষের উপর শোষণ বৃদ্ধি পায়।
  • সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে আমলারা সাধারণ ভারতীয়দের দুর্ভোগের প্রতি উদাসীন ছিলেন।
  • এই প্রশাসনিক কাঠামো ব্রিটিশ শাসনকে সুসংহত করতে সাহায্য করে এবং ঔপনিবেশিক শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে। 
  • <<<<<<<<<<🌹 সমাপ্ত 🌹>>>>>>>>>>>>

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.