✍️বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. মুর ও আরবদের মধ্যে প্রকৃত সম্পর্ক কী ছিল?
(ক) বন্ধুত্বপূর্ণ | (খ) শত্রুতাপূর্ণ | (গ) আত্মীয়তার | (ঘ) নিরপেক্ষ
উত্তর: (খ) শত্রুতাপূর্ণ।
২. ‘_________ বিষয়ে পৃথিবীতে কোনো জাতিই আরবদের তুল্য নয়।’ – শূন্যস্থানটি পূরণ করুন।
(ক) যুদ্ধ | (খ) দয়া | (গ) শত্রুতা | (ঘ) আতিথেয়তা
উত্তর: (ঘ) আতিথেয়তা।
৩. মুর সেনাপতি কীসের জন্য প্রার্থনা করেছিলেন?
(ক) জল | (খ) খাবার | (গ) আশ্রয় | (ঘ) বসতি
উত্তর: (গ) আশ্রয়ের জন্য প্রার্থনা করেছিলেন।
৪. কার দিকভ্রান্তি হয়েছিল?
(ক) মুর সেনাপতির | (খ) আরব সেনাপতির | (গ) ভারতীয় সেনাপতির | (ঘ) গ্রিক সেনাপতির
উত্তর: (ক) মুর সেনাপতির।
৫. ‘মুর’ বলতে কাদের বোঝায়?
(ক) পশ্চিম ইউরোপের মানুষ | (খ) দক্ষিণ আমেরিকার মানুষ | (গ) উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি | (ঘ) এশিয়ার মানুষ
উত্তর: (গ) উত্তর আফ্রিকার এক কৃষ্ণবর্ণ জাতি।
৬. একসময় আরবদের সঙ্গে কার সংঘর্ষ হয়েছিল?
(ক) অসুরদের | (খ) মুরদের | (গ) ভারতীয়দের | (ঘ) সুরদের
উত্তর: (খ) মুরদের।
৭. ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি কে রচনা করেছিলেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর | (খ) রামমোহন রায় | (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৮. মুর সেনাপতি অশ্বে চড়ে চলে যাওয়ার পর আরব সেনাপতি কী করেছিলেন?
(ক) শিবিরে প্রবেশ করেন | (খ) মুর সেনাপতিকে আক্রমণ করেন | (গ) সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন | (ঘ) কিছুই করেননি
উত্তর: (গ) সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন।
৯. আরবসেনাপতি মুরসেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন, সেটি কেমন ছিল?
(ক) দুর্বল | (খ) হীনগতি | (গ) বেশি দ্রুতগামী | (ঘ) অপেক্ষাকৃত তরুণ
উত্তর: (গ) বেশি দ্রুতগামী।
১০. আরব সেনাপতি মুর সেনাপতিকে কী দিয়েছিলেন?
(ক) অশ্ব | (খ) হাতি | (গ) অস্ত্র | (ঘ) বর্ম
উত্তর: (ক) অশ্ব দিয়েছিলেন।
১১. ‘আপনি সত্বর প্রস্থান করুন।’ – এই কথা কে বলেছিলেন?
(ক) আরবরাজ | (খ) আরবসেনাপতি | (গ) মুরবাজ | (ঘ) মুরসেনাপতি
উত্তর: (খ) আরবসেনাপতি।
১২. ‘মুর সেনাপতি, আহার করিয়া, ________ শয়ন করিলেন।’ শূন্যস্থানটি পূরণ করুন।
(ক) সন্দিহানচিত্তে | (খ) বিমর্ষচিত্তে | (গ) মুগ্ধচিত্তে | (ঘ) আনন্দচিত্তে
উত্তর: (ক) সন্দিহানচিত্তে শয়ন করিলেন।
১৩. কোথায় উভয় সেনাপতির মধ্যে কথোপকথন হয়েছিল?
(ক) যুদ্ধক্ষেত্রে | (খ) প্রান্তরে | (গ) মুর শিবিরে | (ঘ) আরব শিবিরে
উত্তর: (ঘ) আরব শিবিরে কথোপকথন হয়েছিল।
১৪. মুর সেনাপতি কাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন?
(ক) আরব সেনাকে | (খ) আরব সেনাপতির পিতাকে | (গ) আরব সেনাপতির ভাইকে | (ঘ) আরব সেনাপতিকে
উত্তর: (খ) আরব সেনাপতির পিতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
১৫. আরব জাতি কার অনিষ্ট করে না?
(ক) শত্রুর | (খ) মিত্রর | (গ) অতিথির | (ঘ) বিজাতির
উত্তর: (গ) অতিথির অনিষ্ট করে না।
✍️অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-১):
১. উভয় সেনাপতির কথোপকথন হতে লাগল।—উভয় সেনাপতি বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: উভয় সেনাপতি বলতে এখানে মুর সেনাপতি ও আরব সেনাপতির কথা বোঝানো হয়েছে।
২. ‘তিনি, এক আরব সেনাপতির পটমণ্ডপদ্বারে উপস্থিত হইয়া, আশ্রয় প্রার্থনা করিলেন।’—উদ্ধৃতাংশে ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: উদ্ধৃতাংশে ‘তিনি’ বলতে মুর সেনাপতির কথা বোঝানো হয়েছে।
৩. কার নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছিল?
উত্তর: মুর সেনাপতির নির্দেশে আরব সেনাপতির পিতাকে হত্যা করা হয়েছিল।
৪. ‘ক্লান্ত ও হতবীর্য হইয়াছে’—উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: উক্তিটি মুর সেনাপতির ঘোড়ার সম্পর্কে বলা হয়েছে।
৫. আলোচ্য কাহিনীতে কে কার কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন?
উত্তর: আলোচ্য কাহিনীতে মুর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন।
৬. ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে কাদের বৈরতার কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরব জাতি ও মুর জাতির বৈরতার কথা উল্লেখ করা হয়েছে।
৭. ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে?
উত্তর: ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পটি অ্যাখান মঞ্জরী গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।
৮. ‘আপনি সত্বর প্রস্থান করুন।’—বক্তা কেন এমন নির্দেশ দিয়েছিলেন?
উত্তর: আশ্রিত মুর সেনাপতি আরব সেনাপতির পিতার হত্যাকারী—এই কথা জানার পর আরব সেনাপতি তীব্র মানসিক দ্বন্দ্বে পীড়িত হন। ইতিকর্তব্যে বিভ্রান্ত হয়ে তিনি মুর সেনাপতিকে প্রাণ নিয়ে ফেরার সুযোগ করে দিতে ‘সত্বর প্রস্থান করার’ নির্দেশ দেন।
৯. ‘তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা।’—এখানে প্রাণরক্ষার উপায় কী বলা হয়েছে?
উত্তর: প্রাণরক্ষার উপায় হিসেবে আরব সেনাপতি জানান, মুর সেনাপতি দ্রুতবেগে তার আয়ত্তের বাইরে চলে যেতে পারলেই উভয়ের প্রাণরক্ষা সম্ভব।
১০. ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে মুর সেনাপতি ও আরব সেনাপতির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
১১. প্রাতঃকালে মুর সেনাপতি দ্বারে এসে কী দেখলেন?
উত্তর: মুর সেনাপতি দেখলেন যে আরব সেনাপতি একটি সুসজ্জিত ঘোড়া নিয়ে তার অপেক্ষা করছেন।
১২. আরবদের জাতীয় ধর্ম কী ছিল?
উত্তর: আরবদের জাতীয় ধর্ম ছিল—‘প্রাণান্ত ও সর্বস্বান্ত হলেও, অতিথির অনিষ্টচিন্তা না করা।’
১৩. মুর সেনাপতি আরব সেনাপতির কাছে আশ্রয় চাইলে আরব সেনাপতি কী করলেন?
উত্তর: আরব সেনাপতি তৎক্ষণাৎ আশ্রয় প্রদান করেন এবং মুর সেনাপতির জন্য খাবারের ব্যবস্থা করেন।
✍️সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-৩):
১. “আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনও জাতিই আরবদিগের তুল্য নহে।” এই বক্তব্যের সমর্থনে কী পাওয়া যায়?
উত্তর: আরবসেনাপতি মুরসেনাপতিকে আশ্রয় দিয়ে তাঁর ক্ষুধা-তৃষ্ণা দূর করেন। পিতার হত্যাকারী জেনেও প্রতিশোধ না নিয়ে তাঁকে পালানোর সুযোগ দেন। মুরসেনাপতিকে দ্রুত পালানোর জন্য সুসজ্জিত ঘোড়ার ব্যবস্থা করেন। এই ঘটনাগুলি আরবদের অতুলনীয় আতিথেয়তার প্রমাণ দেয়।
২. “তাঁহার দিকভ্রম জন্মিয়াছিল।”—এখানে কার কথা বলা হয়েছে? দিকভ্রষ্ট হওয়ার ফল কী ছিল?
উত্তর: এখানে মুরসেনাপতির কথা বলা হয়েছে। দিকভ্রমের ফলে তিনি আরব সেনাপতির শিবিরে উপস্থিত হন। তাঁর শারীরিক ক্লান্তি দেখে আরবসেনাপতি তাঁকে আশ্রয় দেন। এতে মুরসেনাপতি বিপক্ষের সেবার সুযোগ পান।
৩. “তাঁহার অনুসরণ করিতেছিল।”—কে কাকে অনুসরণ করছিলেন? অনুসরণের কারণ কী?
উত্তর: আরবসেনাপতি মুরসেনাপতিকে অনুসরণ করছিলেন। তিনি পিতার হত্যাকারীকে হত্যা করতে চেয়েছিলেন। আতিথেয়তার কারণে তাঁকে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু প্রতিশোধ নিতে পারেননি। বিদায়ের পরে প্রতিশোধ নিতে তিনি মুরসেনাপতির পেছনে ছুটেছিলেন।
৪. “সন্দিহানচিত্তে শয়ন করিলেন।”—এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে? সন্দেহের কারণ কী?
উত্তর: এখানে মুরসেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে। আরবসেনাপতির কথাবার্তা ও আচরণে বৈপরীত্য ছিল। তিনি সকালে ঘোড়া প্রস্তুত রাখার কথা বলেছিলেন। এ কারণে মুরসেনাপতি সন্দেহ করেছিলেন।
৫. “সহসা আরবসেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল।” মুখ বিবর্ণ হওয়ার কারণ কী?
উত্তর: মুরসেনাপতির কথা শুনে আরবসেনাপতি বুঝেছিলেন, এই ব্যক্তি তাঁর পিতার হত্যাকারী। পিতার হত্যাকারীকে আশ্রয় দেওয়ায় তিনি মানসিক দ্বন্দ্বে পড়েন। আতিথেয়তার গুণে প্রতিশোধ নিতে পারেননি। এই মানসিক যন্ত্রণায় তাঁর মুখ বিবর্ণ হয়ে যায়।
✍️রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও(প্রশ্নের মান-৫):
১. “বন্ধুভাবে উভয় সেনাপতির কথােপকথন হইতে লাগিল।” — এখানে কোন দুই সেনাপতির কথা বলা হয়েছে? তাঁদের সাক্ষাৎ কীভাবে হয়েছিল এবং কথাোপকথনের সারমর্ম কী?
উত্তর: উদ্ধৃত বাক্যে আরবসেনাপতি ও মুরসেনাপতির কথা বলা হয়েছে।
দিকভ্রম হয়ে এক মুরসেনাপতি শত্রুপক্ষ আরবসেনাপতির শিবিরে উপস্থিত হন। ক্লান্তি ও দুর্বলতার কারণে মুরসেনাপতি সেখানেই আশ্রয় প্রার্থনা করেন। আরবসেনাপতি আন্তরিক আতিথেয়তা দেখিয়ে তাঁকে আশ্রয় দেন এবং খাদ্য ও বিশ্রামের ব্যবস্থা করেন। এভাবেই তাঁদের সাক্ষাৎ ঘটে।
তাঁদের কথোপকথনে উঠে আসে উভয়ের জাতির গৌরবগাথা, পূর্বপুরুষদের পরাক্রম, সাহস এবং যুদ্ধকৌশলের নানা দিক। আরবসেনাপতি এই কথোপকথনের মধ্যেই বুঝতে পারেন যে মুরসেনাপতিই তাঁর পিতার হত্যাকারী। তবুও তিনি আরব জাতির অতিথিপরায়ণতার ঐতিহ্য রক্ষা করে তাঁকে আতিথ্য দিয়ে যান। এই ঘটনা আরবসেনাপতির মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করে।
২. “তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবিরসন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন।” — এখানে কাকে বোঝানো হয়েছে? তিনি কীভাবে শিবিরে পৌঁছালেন এবং এই ঘটনার পূর্বাপর অভিজ্ঞতা কী?
উত্তর: উদ্ধৃত বাক্যে মুরসেনাপতির কথা বোঝানো হয়েছে।
আরবসেনাপতি, মুরসেনাপতিকে তাঁর শিবির ছেড়ে পালানোর জন্য একটি শক্তিশালী ঘোড়া প্রদান করেন এবং সূর্য ওঠার আগে তাঁকে শিবির ছাড়তে বলেন। মুরসেনাপতি দ্রুতগতিতে সেই ঘোড়ার সাহায্যে নির্বিঘ্নে তাঁর দলের শিবিরে পৌঁছান।
এই ঘটনার আগে, দিকভ্রান্ত মুরসেনাপতি ক্লান্ত ও অসুস্থ অবস্থায় আরবসেনাপতির শিবিরে আশ্রয় নেন। সেখানেই আরবসেনাপতি তাঁকে সার্বিক যত্ন ও বিশ্রামের সুযোগ দেন। তবে কথোপকথনে আরবসেনাপতি বুঝতে পারেন যে মুরসেনাপতিই তাঁর পিতার হত্যাকারী। তবুও আরবসেনাপতি তাঁর শত্রুর প্রতি কোন প্রতিহিংসা প্রকাশ না করে আতিথেয়তার আদর্শ বজায় রাখেন।
৩. “তাঁহার অনুসরণ করিতেছিলেন…”— কার কথা বলা হয়েছে? তিনি কাকে অনুসরণ করছিলেন? তাঁর এই অনুসরণের কারণ কী? শত্রুকে কাছে পেয়েও তিনি ‘বৈরসাধন সংকল্প’ সাধন করেননি কেন?
উত্তর: এখানে আরবসেনাপতির কথা বলা হয়েছে।
তিনি মুরসেনাপতিকে অনুসরণ করছিলেন, যিনি রাত্রে আরবসেনাপতির শিবিরে আশ্রয় নিয়েছিলেন এবং ভোরের আগে সেই শিবির ত্যাগ করেছিলেন।
আরবসেনাপতির অনুসরণের মূল কারণ ছিল প্রতিশোধ। মুরসেনাপতি তাঁর পিতার হত্যাকারী ছিলেন। পিতার হত্যার প্রতিশোধ নিতে তিনি তাঁকে খুঁজে বের করার সংকল্প করেছিলেন।
তবুও আরবসেনাপতি শত্রুকে হত্যা করেননি। কারণ আরব জাতির আতিথেয়তার নীতি অনুযায়ী, অতিথিকে কোনোরূপ অনিষ্ট করা নিষিদ্ধ। তাঁরা প্রাণের বিনিময়ে হলেও অতিথির সেবা করেন। মুরসেনাপতি শিবিরে তাঁর অতিথি ছিলেন। এই জাতীয় ধর্ম ও মানবিকতাবোধের কারণেই তিনি শত্রুকে হত্যা না করে তাঁর প্রতি সৌজন্য বজায় রেখেছিলেন।
৪. “আমাদের জাতীয় ধর্ম এই, প্রাণান্ত ও সর্বস্বান্ত হইলেও, অতিথির অনিষ্টচিন্তা করি না।” — এই উক্তির উৎস, তাৎপর্য, এবং প্রসঙ্গ বিশ্লেষণ করো।
উত্তর: উক্তিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্প থেকে নেওয়া হয়েছে।
এই উক্তি আরবসেনাপতি বলেছেন। তিনি অতিথি হিসেবে আশ্রয় নেওয়া মুরসেনাপতিকে সেবা করার সময় তাঁর জাতির অতিথিসেবার নীতি প্রকাশ করেছিলেন।
মুরসেনাপতির সঙ্গে কথা বলতে গিয়ে আরবসেনাপতি জানতে পারেন যে, মুরসেনাপতিই তাঁর পিতার হত্যাকারী। তবুও, অতিথি হিসেবে মুরসেনাপতির প্রতি আরবসেনাপতি কোনো বিদ্বেষ প্রকাশ করেননি। বরং শত্রুতা ভুলে আতিথেয়তার আদর্শ বজায় রেখেছেন।
এই উক্তি আরব জাতির অতিথিসেবার শ্রেষ্ঠত্বের নিদর্শন হিসেবে ব্যবহৃত হয়েছে। পিতৃহন্তার সেবায় আত্মনিয়োগ করার মাধ্যমে আরবসেনাপতি তাঁর জাতির মহানুভবতার পরিচয় দিয়েছেন।
৫. গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে? তিনি কীভাবে অতিথির আতিথেয়তা করেছেন এবং তার সেই আতিথেয়তাকে ‘অদ্ভুত’ বলা হয়েছে কেন?
উত্তর: ‘অদ্ভুত আতিথেয়তা’ গল্পে আরবসেনাপতির আতিথেয়তার কথা বলা হয়েছে।
আরবসেনাপতি তাঁর শরণাগত মুরসেনাপতিকে আশ্রয় দিয়ে সেবায় আত্মনিয়োগ করেছিলেন। ক্লান্ত মুরসেনাপতির জন্য খাদ্য, পানীয় ও বিশ্রামের ব্যবস্থা করেছিলেন। তাঁর জন্য একটি শক্তিশালী ঘোড়া জোগাড় করেছিলেন।
এই আতিথেয়তাকে ‘অদ্ভুত’ বলা হয়েছে, কারণ আরবসেনাপতি জানতেন যে মুরসেনাপতি তাঁর পিতার হত্যাকারী। তবুও তিনি প্রতিশোধ নিতে পারেননি। শত্রুতার বদলে তিনি মানবিকতা ও জাতীয় ধর্ম পালন করেছিলেন। প্রতিশোধস্পৃহা থাকা সত্ত্বেও তাঁর সৌজন্য ও অতিথিপরায়ণতার প্রকাশ তাঁকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছে।
✍️পাঠ্যাংশের ব্যাকরণ:
১. নীচের শব্দগুলির দলবিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো: সংগ্রাম, অশ্বপৃষ্ঠ, দণ্ডায়মান, করমর্দন, তৎক্ষণাৎ।
উত্তর:
সংগ্রাম: সং–গ্রাম।
মুক্তদল—শূন্য (০), রুদ্ধদল—‘সং’ ও ‘গ্রাম’ (২টি)।
অশ্বপৃষ্ঠ: অশ–শ্ব–পৃষ্ঠ।
মুক্তদল—‘শ্ব’, ‘ঠ’ (২টি), রুদ্ধদল—‘অশ’ ও ‘পৃষ্ঠ’ (২টি)।
দণ্ডায়মান: দণ্ড–আয়–মান।
মুক্তদল—‘আয়’ (১টি), রুদ্ধদল—‘দণ্ড’, ‘মান’ (২টি)।
করমর্দন: কর–মর্দন।
মুক্তদল—‘ক’, ‘র’ (২টি), রুদ্ধদল—‘মর্দন’ (১টি)।
তৎক্ষণাৎ: তৎ–ক্ষ–ণাৎ।
মুক্তদল—‘ক্ষ’ (১টি), রুদ্ধদল—‘তৎ’, ‘ণাৎ’ (২টি)।
২. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো:
(ক) আরবেরা তাঁহার অনুসরণে বিরত হইলে, তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন। (জটিল বাক্যে)
উত্তর:
যখন আরবেরা তাঁর অনুসরণে বিরত হইল, তখন তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগিলেন।
(খ) আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনও জাতিই আরবদিগের তুল্য নহে। (ইতিবাচক বাক্যে)
উত্তর:
আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে সকল জাতির কাছেই আরবেরা অতুলনীয়।
(গ) দ্বারদেশে উপস্থিত হইয়া দেখিলেন, তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। (যৌগিক বাক্যে)
উত্তর:
তিনি দ্বারদেশে উপস্থিত হইলেন এবং দেখিলেন যে তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান।
(ঘ) এই বিপক্ষশিবির-মধ্যে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর:
এই বিপক্ষ শিবিরে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ কি আর কেউ আছে?
(ঙ) তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবিরসন্নিবেশস্থলে উপস্থিত হইলেন। (না-সূচক বাক্যে)
উত্তর:
স্বপক্ষীয় শিবিরসন্নিবেশস্থলে উপস্থিত হইতে তিনি কোনো বিঘ্ন পাননি।
👉Our WhatsApp Channel:লেখাপড়া Online.
<<<<<<<<<<<<🌹সমাপ্ত🌹>>>>>>>>>>>>>>>
